ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর- কারিনা কাপুরের নতুন চ্যালেঞ্জ ‘দায়রা’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

‘দ্য বাকিংহাম মার্ডারস’ সিনেমার কথা মনে আছে? অপরাধ ও রহস্যভিত্তিক (ক্রাইম থ্রিলার) চলচ্চিত্রে বলিউডের নবাবপত্নী কারিনা কাপুরকে দেখা গিয়েছিল একজন শোকাহত পুলিশ কর্মকর্তার ভূমিকায়। দীর্ঘদিন সিনেপর্দার বাইরে থাকা কারিনা আবারও ফিরছেন একই চরিত্রে। কিন্তু এবার তার লুক আরও বোল্ড। ঠোঁটে লিপস্টিক, দায়িত্বে কঠোর চরিত্রের পুলিশ কর্মকর্তার ভূমিকায় কারিনা আসছেন ‘দায়রা’ সিনেমা নিয়ে।

মেঘনা গুলজার পরিচালিত ‘দায়রা’ সিনেমাটি শুক্রবার (১৮ সেপ্টেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘দায়রা’ সিনেমায় কারিনার চরিত্রের নাম ডিসিপি আজুনি। সম্প্রতি দিল্লির একটি প্রচারণামূলক অনুষ্ঠানে নিজের চরিত্রটি নিয়ে কথা বলতে গিয়ে বলি-সুন্দরী জানান, ভারতীয় চলচ্চিত্রে নারী পুলিশকে সচরাচর সাহসী হিসেবে ফুটিয়ে তোলার প্রবণতা রয়েছে।

চরিত্রটির ভিন্নতা তুলে ধরে কারিনা বলেন, ‌‘এ সিনেমায় পরিচালক এমন একজন নারী পুলিশকে উপস্থাপন করতে চেয়েছেন, যিনি নিজের নারীত্ব বজায় রেখেই, ঠোঁটে লিপস্টিক মেখে স্বাভাবিক ভঙ্গিতে অত্যন্ত কঠোরভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন।

কারিনা জানান, ডিসিপি আজুনি চরিত্রটি আপাতদৃষ্টিতে হাসিমুখের হলেও নিজের দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট কঠোর। চরিত্রটির এই ভিন্নতাই তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল।

‘দায়রা’ সিনেমায় কারিনার বিপরীতে দেখা যাবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারনকে। দুই পুলিশ কর্মকর্তার অপরাধ দমনের ভিন্ন পদ্ধতিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।চরিত্রটির ভেতরের নৈতিক দ্বন্দ্ব বেশ চ্যালেঞ্জিং ছিল উল্লেখ করে কারিনা বলেন, বাস্তব জীবনে তিনি যে কোনো বিষয়কে সহজভাবে দেখতে পছন্দ করেন। কিন্তু এই সিনেমার গল্পে সবকিছুই ধূসর, এখানে সঠিক ও ভুলের সীমারেখা খুব একটা স্পষ্ট নয়।

অভিনয়ের পাশাপাশি অন্য কোনো মাধ্যমে যুক্ত হওয়ার ইচ্ছা নেই জানিয়ে কারিনা বলেন, আপাতত তিনি কেবল অভিনয় নিয়েই ব্যস্ত থাকতে চান। প্রযোজনা বা পরিচালনার কোনো পরিকল্পনা তার নেই; বরং নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করাই তার মূল লক্ষ্য।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের আলোচিত ছবি ‘সিংহাম এগেইন’র পর এই সিনেমার মাধ্যমেই আবারও বড় পর্দায় ফিরছেন কারিনা।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ