ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব হয় না, দাবি রানী মুখার্জির

  • প্রকাশের সময় : Oct 13, 2026 ইং
দুই নায়িকার মধ্যে বন্ধুত্ব হয় না, দাবি রানী মুখার্জির ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউডে পর্দার সামনে সহকর্মী হিসেবে একসঙ্গে কাজ করলেও পর্দার বাইরে দুই নায়িকার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক কতটা গভীর হতে পারে, তা নিয়ে বরাবরই আলোচনা রয়েছে। প্রতিযোগিতার এই দুনিয়ায় পেশাগত সম্পর্কের বাইরে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে তোলা কঠিন বলেই মনে করেন অনেকে। সেই মতের সঙ্গে একমত অভিনেত্রী রানী মুখার্জিও। তার মতে, দুই নায়িকার মধ্যে প্রকৃত বন্ধুত্ব গড়ে ওঠা সহজ নয়।

একবার পরিচালক ও প্রযোজক করণ জোহরের জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’-এ নায়িকাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন রানী। সেখানে নিজের অবস্থান স্পষ্ট করে এই অভিনেত্রী জানিয়েছিলেন, পেশাগত ক্ষেত্রে অন্য কোনো অভিনেত্রীর সঙ্গে খুব বেশি গভীর বা ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা সম্ভব নয়। তার এমন মন্তব্য সে সময় বলিউডে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।

দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে দর্শকের সামনে হাজির হয়েছেন রানী। তবে সাম্প্রতিক সময়ে পর্দায় তার উপস্থিতি তুলনামূলক কম। গত জানুয়ারিতে ‘মার্দানি ৩’ সিনেমায় এসিপি শিবানী শিবাজি রায়ের চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন তিনি। ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছে। এমনকি বলিউড বাদশাহ শাহরুখ খানও অভিনেত্রীর কাজের প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।

অভিনয়ের বাইরেও সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন রানী। নারী ও শিশুর অধিকার রক্ষা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে তার ভূমিকার স্বীকৃতি হিসেবে কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার মেলবোর্নের লা ট্রোব ইউনিভার্সিটি তাকে ‘ডক্টর অব লেটারস’ সম্মানসূচক ডিগ্রি প্রদান করে। অভিনয় ও সামাজিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে পাওয়া এই সম্মাননা রানীর ক্যারিয়ারে যোগ করেছে নতুন এক অর্জন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স