ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রীতমের ব্যস্ততায় ‘দূরত্ব বাড়ান’ শেহতাজ

  • প্রকাশের সময় : Oct 5, 2026 ইং
প্রীতমের ব্যস্ততায় ‘দূরত্ব বাড়ান’ শেহতাজ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রীতম হাসান ও শেহতাজ মনিরার বিচ্ছেদের ঘোষণা আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। নেটিজেনদের প্রশ্ন একটাই, কী কারণে তাদের এমন সিদ্ধান্ত? তারকা দম্পতির বিচ্ছেদের কারণ খুঁজতে গিয়ে অসমর্থিত বিভিন্ন সূত্রে নানা গুঞ্জনের তথ্য পেয়েছে কালবেলা অনলাইন।

তবে ব্যক্তিগত সেসব বিষয় বাদ দিয়ে সবচেয়ে বেশি সামনে এসেছে প্রীতমের ব্যস্ততা, অবহেলা এবং শেহতাজের বদলে যাওয়ার প্রসঙ্গ।

প্রীতম হাসানের ঘনিষ্ঠ এক মিউজিশিয়ান কালবেলা অনলাইনকে বলেন, ‘শো নিয়ে প্রীতমের ব্যস্ততা দিন দিন বাড়ছে। এতে সংসারের সঙ্গে তার দূরত্ব তৈরি হচ্ছিল। আমরা শুনেছি শেহতাজ এসব কারণে বদলে যেতে থাকেন।’

এছাড়া শেহতাজের ঘনিষ্ঠ আরেকজন বলেন, ‘প্রীতমের ব্যস্ততায় শেহতাজের বদলে যাওয়ার বিষয়টি স্বাভাবিক ছিল। অভিযোগ প্রীতমের প্রতি যেমন আছে, আছে শেহতাজকে নিয়েও। এসব নিয়ে তারা কয়েক মাস ফেডআপ ছিলেন। তারপর ঝামেলার শুরু।

সেপ্টেম্বরের শুরুতে তাদের ডিভোর্স হয় বলে শুনেছি। বাকিটা তাদের ব্যক্তিগত বিষয়। এসব মিডিয়ায় বলতে চাই না।’

রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে শেহতাজ জানান, পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে তারা বিবাহবিচ্ছেদের পথে এগোচ্ছেন। সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান ২০২২ সালের ২৯ অক্টোবর মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেমকে বিয়ে করেন। এর আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন তারা। ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।

রাত ১০টা ৪২ মিনিটে দেওয়া এক পোস্টে শেহতাজ লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।’

শেহতাজ আরও লেখেন, ‘এই পরিবর্তনের সময়ে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি; যেন আমরা জীবনের এই নতুন অধ্যায়টি সামলে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ