ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান

  • প্রকাশের সময় : Jun 27, 2026 ইং
বিশ্বকাপে ব্রাজিলের শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন অভিনেত্রী অধরা খান ছবির ক্যাপশন: অভিনেত্রী অধরা খান।সৌজন্য ছবি
1768459961horizontal2.png
ফিফা বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী অধরা খান বিশ্বাস করেন, এবারের বিশ্বকাপের শিরোপা শেষ পর্যন্ত ব্রাজিলের হাতেই উঠবে।

নিজেকে ব্রাজিলের ‘অন্ধভক্ত’ বলে পরিচয় দেওয়া এই অভিনেত্রী জানান, ছোটবেলা থেকেই তিনি সেলেসাওদের সমর্থন করে আসছেন। তার সবচেয়ে প্রিয় ফুটবলার ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির খেলাও তাকে সমানভাবে মুগ্ধ করে। অধরা বলেন, আমি ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান। ব্রাজিলের অনেক কিংবদন্তি ফুটবলারের খেলা সরাসরি দেখার সুযোগ হয়নি। তবে পরিবারের সদস্যদের কাছ থেকে তাদের গল্প শুনেছি। পরে ইউটিউবে রোনালদো, রোনালদিনহো, কাফুসহ অনেক তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছি। আর পেলে আমার হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। তাই সবসময়ই আমার সমর্থন ব্রাজিলের প্রতি।বিশ্বকাপ উপলক্ষে ইতোমধ্যেই নিজেকে ব্রাজিলের রঙে সাজিয়েছেন অধরা। প্রতিদিনের ফ্যাশনে ব্রাজিলের পতাকার আদলে তৈরি পোশাক পরছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত প্রিয় দলের প্রতি সমর্থন জানিয়ে পোস্ট করছেন।সাম্প্রতিক ম্যাচে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের পর তার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। সামাজিক মাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি দলের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। পাশাপাশি মজার ছলে প্রতিপক্ষ ও আর্জেন্টিনা সমর্থকদেরও খোঁচা দিতে ভোলেননি।বিশ্বকাপে ব্রাজিলের সম্ভাবনা নিয়ে অধরা বলেন, ব্রাজিল এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, এবার তারাই বিশ্বকাপ জিতবে। দলের আগুন সামনে আরও বড় আকারে জ্বলে উঠবে। নেইমারকেও আমরা আরও ভয়ঙ্কর রূপে দেখতে পাব।
ক্যারিয়ারের প্রসঙ্গে অধরা খান জানান, তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা দর্শকদের সামনে এসেছে। এর মধ্যে রয়েছে ‘গিভ অ্যান্ড টেক’, ‘উন্মাদ’, ‘ঠোকর’, ‘বাটপার’ এবং ‘দ্য রাইটার’।এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি নতুন সিনেমা,‘দখিন দুয়ার’, যা পরিচালনা করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড এবং ‘ঋতুকামিনী’, যার পরিচালক জাহিদ হোসেন। দুটি ছবিতেই গল্পের অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নায়ক’, ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল

হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল

ad300