ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

প্রেমের গুঞ্জন ছিল, স্বীকৃতি ছিল না— তবু বিচ্ছেদের খবর! দক্ষিণ ভারতীয় সুপারস্টার ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে ঘিরে দীর্ঘদিন ধরে চলা সম্পর্কের জল্পনা নতুন মোড় নিয়েছে। একসঙ্গে পথচলার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই নাকি আলাদা হয়ে গেছেন এই দুই তারকা। বিনোদন অঙ্গনে এখন প্রশ্ন একটাই, যে প্রেম কখনো প্রকাশ্যে আসেনি, তার বিচ্ছেদের গল্পই বা এত আলোচনায় কেন?


ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের জল্পনার পর ধানুশ ও ম্রুণাল ঠাকুর তাঁদের কথিত সম্পর্কের ইতি টেনেছেন। প্রতিবেদনে আরও দাবি করা হয়, দুজন এখন আলাদা পথে হাঁটছেন। তবে এই বিচ্ছেদের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। যদিও ধানুশ বা ম্রুণাল— কেউই কখনো এই গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কথা বলেননি।


বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং পারস্পরিক যোগাযোগ নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। বিশেষ করে ‘সন অব সরদার ২' সিনেমার প্রিমিয়ারে ধানুশের উপস্থিতির পর জল্পনা আরও জোরালো হয়। এর আগে ধানুশের সিনেমা ‘তেরে ইশক ম্যায়’ পার্টিতেও ম্রুণালের উপস্থিতি নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে দুজনের কেউই কখনো সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।


প্রসঙ্গত, এখন ধানুশ ব্যস্ত ‘ওম’ সিনেমার শুটিংয়ে। রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এ সিনেমাতে আরও রয়েছেন মামুট্টি, শ্রীলীলা ও সাই পল্লবী। সিনেমাটি আগামী ১৬ অক্টোবর মুক্তির কথা রয়েছে। অন্যদিকে ম্রুণাল ঠাকুরকে সর্বশেষ দেখা গেছে ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়' সিনেমায়। সেখানে তার সঙ্গে আরও আছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্র

দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্র

ad300