ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

চিকিৎসাসেবায় আধুনিকায়ন: উন্নত স্বাস্থ্যসেবার সুফল পাচ্ছে আনসার ও ভিডিপি সদস্যরা

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
চিকিৎসাসেবায় আধুনিকায়ন: উন্নত স্বাস্থ্যসেবার সুফল পাচ্ছে আনসার ও ভিডিপি সদস্যরা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
বাংলাদেশ আনসার ও ভিডিপি সদর দপ্তর এবং আনসার-ভিডিপি একাডেমি হাসপাতালে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদার চিকিৎসক নিয়োগের মাধ্যমে চিকিৎসা সেবায় এক অভূতপূর্ব ও বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে বাহিনীর সকল পর্যায়ের সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা এখন পাচ্ছেন অত্যন্ত সুশৃঙ্খল, আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসা সেবা।

সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসকদের দক্ষ ব্যবস্থাপনায় সদর দপ্তরের মেডিকেল শাখা ও একাডেমি হাসপাতালের সামগ্রিক পরিবেশ এখন অনেক বেশি সুশৃঙ্খল। রোগীদের দ্রুত সেবা নিশ্চিতকরণ, উন্নতমানের ওষুধ সরবরাহ, জরুরি বিভাগের আধুনিকায়ন এবং হাসপাতালের বিদ্যমান চিকিৎসা সরঞ্জাম ও প্রযুক্তির সর্বোচ্চ সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হচ্ছে।

গত ১৩ ফেব্রুয়ারি ২০২৬ রাতে নেভাল একাডেমির সামনে এক সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন অঙ্গীভূত আনসার সদস্য সাব্বির হোসেন (৩০)। দুর্ঘটনায় তার ডান হাতে গুরুতর জখম হলে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে (NITOR) প্রেরণ করা হয়। আনসার সদস্যের সুস্থতা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি বজায় রেখেছে বাহিনীর সদর দপ্তরের মেডিকেল শাখা।

বিশেষ করে, সেনাবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক মেজর ডা. সাইদুজ্জামান অত্যন্ত আন্তরিকতার সাথে নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নেন এবং চিকিৎসা প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এই নিরবচ্ছিন্ন সেবা ও যথাযথ চিকিৎসার কল্যাণে সাব্বির হোসেনের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটেছে এবং তিনি ক্রমান্বয়ে তার শারীরিক সামর্থ্য ফিরে পাচ্ছেন।

উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত সেনা চিকিৎসকদের সুচিকিৎসা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও সদস্যদের মাঝে উদ্দীপনা ও গভীর আস্থার সৃষ্টি করেছে। এর ফলে সদস্যদের মনোবল ও কাজের প্রতি একাগ্রতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে, যা বাহিনীর সামগ্রিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

এছাড়াও বাহিনীর সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমানে বাহিনীতে গুণগত মানসম্পন্ন ঔষধ সরবরাহের পাশাপাশি আনসার ও ভিডিপি একাডেমিতে অবস্থিত বাহিনীর নিজস্ব চিকিৎসা প্রতিষ্ঠান আনসার ও ভিডিপি হাসপাতালের চিকিৎসাসেবার মানও উল্লেখযোগ্যভাবে উন্নত করা হয়েছে। ইতোমধ্যে উক্ত হাসপাতালটিকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণে ডিপিপি কার্যক্রম চলমান রয়েছে।  

বাহিনীর সদর দপ্তর ও একাডেমি এলাকায় স্বাস্থ্যসেবার এই অনন্য আধুনিকায়ন মূলত একটি সমন্বিত ও টেকসই স্বাস্থ্য সুরক্ষাবলয় তৈরি করেছে। বাহিনী বিশ্বাস করে সদস্যের সুস্বাস্থ্যই বাহিনীর শক্তি। এই অঙ্গীকারকে ধারণ করে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী আধুনিক চিকিৎসাসেবা, উন্নত চিকিৎসা সরঞ্জাম এবং মানসম্মত ঔষধ সরবরাহের মাধ্যমে সদস্য কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও স্বাস্থ্যসেবার পরিধি আরও সম্প্রসারণ, উন্নত চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং মানসম্মত ঔষধ সরবরাহ নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স