ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগে আগ্রহী চীন

  • প্রকাশের সময় : Jan 19, 2026 ইং
তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগে আগ্রহী চীন ছবির ক্যাপশন: তিস্তা
1768459961horizontal2.png

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ধরনের ভূরাজনৈতিক চাপ নেই। এটি  বাংলাদেশের নিজস্ব প্রকল্প এবং চীন এতে বিনিয়োগ করতে আগ্রহী।’ 

আজ সোমবার (১৯ জানুয়ারি) রংপুরের কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানও।

এর আগে সোমবার সকালে প্রথমে কাউনিয়া সেতু পরিদর্শন করেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা নদীর উভয় তীরের ভাঙন পরিস্থিতি, বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরে সফরসঙ্গীদের নিয়ে তিস্তা নদীতে কিছু সময় নৌকা ভ্রমণ করেন চীনা রাষ্ট্রদূত ও পানিসম্পদ উপদেষ্টা। নৌকা ভ্রমণের সময় তাঁরা নদীর ভাঙন, জেগে ওঠা চর, পানিপ্রবাহ এবং অববাহিকায় মানুষের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরে তাঁরা নদীভাঙন এলাকায় এসে তিস্তা অববাহিকার মানুষের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙন ও বন্যার কারণে তাদের দীর্ঘদিনের কষ্টের কথা শোনেন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান।

চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সিদ্ধান্ত এবং বাংলাদেশের প্রয়োজনের ভিত্তিতে নেওয়া প্রকল্প।

তিনি বলেন, চীন বাংলাদেশের উন্নয়ন অংশীদার হিসেবে এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী। যত দ্রুত সম্ভব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন, তিস্তা মহাপরিকল্পনার গবেষণা ও কারিগরি সমীক্ষা শেষ করে তা চীনে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে সময় লাগলেও সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, ২৬ জানুয়ারি কাজ শুরু না হলেও হতাশ হওয়ার কিছু নেই।

বড় প্রকল্প বাস্তবায়নে সময় ও ধাপ থাকে। আমরা চাই প্রকল্পটি টেকসই ও কার্যকরভাবে বাস্তবায়ন হোক।

‘তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ’র সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রহমান বলেন, তিস্তা নদীর ভাঙন ও প্লাবনের কারণে উত্তরাঞ্চলের প্রায় দুই কোটি মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগে রয়েছে। এই দুর্ভোগ লাঘবে তিস্তা মহাপরিকল্পনা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে আন্দোলনের পর এখন প্রকল্প বাস্তবায়নের যে অগ্রগতি দেখা যাচ্ছে, তাতে আমরা আশাবাদী।’


নিউজটি আপডেট করেছেন : অর্থনীতি ডেস্ক

কমেন্ট বক্স
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধান

ad300