ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশের সময় : Apr 5, 2026 ইং
প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শিতায় খুব কম সময়ের মধ্যে টিকাদান কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়েছে। জনগণের প্রতি প্রধানমন্ত্রীর দায়িত্ব ও কর্তব্য পালনে একাগ্রতা ছিল বলে আমরা অনেকটা এগিয়ে গেছি। এতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অবদান অনস্বীকার্য।

রোববার (০৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ‘শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরদার মো. শাখাওয়াত হোসেন বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ টিকা দেওয়া হবে। তবে অসুস্থ শিশুরা টিকার বাইরে থাকবে। তবে একই সঙ্গে সুস্থ-অসুস্থ সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশের ৩০টি উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের নির্দিষ্টক্রমে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। তাই আমরা নির্দিষ্টভাবে ওইসব এলাকায় এ কর্মসূচি গ্রহণ করেছি। পর্যায়ক্রমে সারা দেশে এ কর্মসূচির আওতায় আনা হবে।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করতে প্রতিটি গ্রামে খেয়াল রাখতে হবে। অভিভাবকদের বুঝিয়ে নিকটস্থ কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করবেন। যাতে একটি শিশুও যেন মৃত্যুর কোলে ঢলে না পড়ে। কোনো মায়ের বুক যেন খালি না হয়।

তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল জেলায় টিকাদান কর্মসূচি শুরু হবে। এরপর আগামী ৩ মে থেকে সারা দেশের সকল উপজেলায় একযোগে টিকাদান কর্মসূচি চলবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. জাহিদ রাহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি আহমেদ জামসেদ মোহাম্মেদ, ইউনিসেফ প্রতিনিধি রিজরানা ফ্লাওয়ার, নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রফেসর ডা. খন্দকার আবুল বাসার।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এস এম শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, ঢাকা জেলা সিভিল সার্জন ডা. মো. জিল্লুর রহমান প্রমুখ।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ