ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে নির্মিত হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয়

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
প্রধানমন্ত্রীর নির্দেশে কক্সবাজারে নির্মিত হচ্ছে ব্লু ইকোনমি বিশ্ববিদ্যালয় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

কক্সবাজারে ‘ইউনিভার্সিটি অব ব্লু ইকোনমি সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি’ (ইউবিইএসটি) নামে একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো আধা-সরকারি (ডিও) চিঠি শেয়ার করে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারবাসীর দীর্ঘদিনের দাবি এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে প্রয়োজনীয় নথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে নথি পাওয়া গেছে। নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে পাঠানো ডিও লেটারে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চিঠিতে তিনি বলেন, বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে থাকা বিপুল সামুদ্রিক সম্পদ কাজে লাগাতে বিশেষায়িত উচ্চশিক্ষা, গবেষণা, ব্যবহারিক প্রশিক্ষণ এবং দক্ষ মানবসম্পদ প্রয়োজন। তবে এ ক্ষেত্রে দেশে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে।

এই প্রেক্ষাপটে কক্সবাজারে ইউবিইএসটি প্রতিষ্ঠাকে জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শূন্য থেকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময়, বিপুল অর্থ এবং পৃথক অবকাঠামোর প্রয়োজন। তাই কক্সবাজারে অবস্থিত বাংলাদেশ ওশানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউটের (বিওআরআই) বিদ্যমান অবকাঠামো, ল্যাবরেটরি, গবেষণা সুবিধা, বৈজ্ঞানিক জনবল ও প্রশিক্ষণ কাঠামো ব্যবহার করে বিশ্ববিদ্যালয়টির প্রাথমিক একাডেমিক ও ব্যবহারিক কার্যক্রম দ্রুত চালু করা সম্ভব।

ডিও লেটারে বলা হয়েছে, বিওআরআই ইতোমধ্যে কক্সবাজারে জাতীয় সামুদ্রিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির বিদ্যমান সুবিধা ব্যবহার করে ইউবিইএসটির প্রাথমিক পর্যায়ে সমুদ্রবিজ্ঞান, মৎস্য ও অ্যাকুয়াকালচার, সামুদ্রিক পরিবেশ, উপকূলীয় সম্পদ ব্যবস্থাপনা, ব্লু ইকোনমি, সামুদ্রিক তথ্য, পর্যটন ও হসপিটালিটি-সংশ্লিষ্ট বিষয়ে পাঠদান, গবেষণা, প্রশিক্ষণ ও ইন্টার্নশিপ কার্যক্রম চালু করা যেতে পারে।

এতে দীর্ঘমেয়াদি অবকাঠামো নির্মাণের জন্য অপেক্ষা না করে গবেষণামুখী, ব্যবহারিক ও বাস্তবভিত্তিক একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় দ্রুত চালু করা সম্ভব হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে ব্লু ইকোনমি সংক্রান্ত জাতীয় গবেষণা অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে, অন্যদিকে দেশের সামুদ্রিক অর্থনীতিতে দক্ষ মানবসম্পদ তৈরির জন্য একটি কার্যকর প্রতিষ্ঠান গড়ে উঠবে।

এ অবস্থায় বিওআরআইয়ের বিদ্যমান একাডেমিক ও গবেষণা সুবিধার ওপর ভিত্তি করে ইউবিইএসটি প্রতিষ্ঠার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর সানুগ্রহ সম্মতি চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।



নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ