ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি কঙ্গোতে ইবোলার ভয়াবহ অবস্থা, মৃত্যু ৮৮ এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি

  • প্রকাশের সময় : May 18, 2026 ইং
ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

টানা কয়েকদিন ধরে ইমেইলে ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকির ঘটনা ঘটছে। এতে উদ্বেগ ছড়িয়েছে দেশটির বিমানবন্দরে। কে বা কারা এসব ইমেইল পাঠাচ্ছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শনিবার (১৬ মে) নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে ভারতের হায়দরাবাদগামী একটি ফ্লাইটে বোমা থাকার হুমকিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে। হুমকির পরপরই বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করে নিরাপত্তা সংস্থাগুলো। যদিও পরবর্তীতে তেমন কোনো বিস্ফোরক দ্রব্যের সন্ধান মেলেনি।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানবন্দরের কাস্টমার কেয়ার বিভাগে একটি অজ্ঞাত ইমেইল পাঠানো হয়। সেখানে দাবি করা হয়, কুয়ালালামপুর এয়ারওয়েজের কেএল-৮৭৩ ফ্লাইটে বোমা রাখা হয়েছে এবং সেটি যেকোনো সময় বিস্ফোরিত হতে পারে। আমস্টারডাম থেকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা ওই বিমানে শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ইমেইল পাওয়ার পরপরই বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল, নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবাদানকারী সংস্থাগুলোকে সতর্ক করা হয়। মাঝ আকাশেই পাইলটের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বিমানটিকে নিরাপদে অবতরণের জন্য বিশেষ নিরাপত্তা প্রোটোকল চালু করা হয়।

পরে বিমানটি নিরাপদে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর সেটিকে দ্রুত একটি আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে বিমানজুড়ে তল্লাশি চালানো হয়। বোম ডিসপোজাল স্কোয়াড, নিরাপত্তা বাহিনী ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে বিমান এবং আশপাশের এলাকা তন্নতন্ন করে পরীক্ষা করে। তবে প্রাথমিক তল্লাশিতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলে জানা গেছে।

এই ঘটনার জেরে বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রী স্ক্রিনিং, লাগেজ পরীক্ষা এবং নজরদারি আরও জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা টহল।

একই দিনে মালয়েশিয়া থেকে হায়দরাবাদগামী এয়ারএশিয়ার একটি ফ্লাইট নিয়েও একই ধরনের বোমাতঙ্ক ছড়ায়। সেখানেও ইমেইলের মাধ্যমে দাবি করা হয়, বিমানটি অবতরণের আগেই উড়িয়ে দেওয়া হতে পারে। পরে ওই বিমানেও ব্যাপক তল্লাশি চালানো হলেও কোনো বিস্ফোরক পাওয়া যায়নি।

এর আগের দিন জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে আসা একটি লুফথানসা ফ্লাইট নিয়েও একই ধরনের হুমকি পেয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ওই ইমেইলে বলা হয়েছিল, এলএইচ-৭৫৪ ফ্লাইটে বোমা রাখা হয়েছে এবং রাজীব গান্ধী বিমানবন্দরে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটানো হবে। সেই সময়ও জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স