ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বিমানবন্দরে আনসার সদস্যদের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী

  • প্রকাশের সময় : Jun 23, 2026 ইং
বিমানবন্দরে আনসার সদস্যদের সততায় হারানো ব্যাগ ফিরে পেলেন যাত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যদের সততা, দায়িত্ববোধ ও পেশাদারিত্বের কারণে বিদেশগামী এক যাত্রীর ফেলে যাওয়া গুরুত্বপূর্ণ মালামালসমৃদ্ধ একটি হাতব্যাগ উদ্ধার করে যথাযথ যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

২৩ জুন ২০২৬ (মঙ্গলবার) রাত আনুমানিক ১২টা ৫৫ মিনিটে বিমানবন্দরের হেভি লাগেজ এক্সিট গেইট এলাকায় বিদেশগামী এক যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত হাতব্যাগটি ফেলে রেখে চলে যান। ব্যাগটির ভেতরে পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল।

কিছুক্ষণ পর উক্ত এলাকায় দায়িত্বরত আনসার সদস্য মোঃ রইস উদ্দিনের নজরে ব্যাগটি এলে তিনি তাৎক্ষণিকভাবে ব্যাগটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে নিজের হেফাজতে নেন এবং বিষয়টি শিফট ইনচার্জ পিসি মোঃ জামিরুল ইসলামকে অবহিত করেন।

পরবর্তীতে যাত্রীর সন্ধানে বিমানবন্দরের FIDS (ফ্লাইট ইনফরমেশন ডিসপ্লে সিস্টেম)-এর মাধ্যমে ঘোষণা প্রচার করা হয়। ঘোষণার কিছুক্ষণ পর রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট যাত্রী উপস্থিত হন এবং হারিয়ে যাওয়া ব্যাগের বিষয়ে যোগাযোগ করেন।

যাত্রীর পরিচয় নিশ্চিত করতে তার মোবাইল ফোন, পাসপোর্ট ও অন্যান্য তথ্যের সঙ্গে মিলিয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে ব্যাগে থাকা পাসপোর্ট, মোবাইল ফোন, বৈদেশিক মুদ্রা (ডলার) এবং অন্যান্য মালামাল অক্ষত অবস্থায় প্রকৃত মালিক আব্দুল হাকিম সরকার-এর নিকট হস্তান্তর করা হয়। তিনি জয়পুরহাট জেলার সদর উপজেলার পারুলিয়া গ্রামের বাসিন্দা।

নিজের মূল্যবান মালামাল ফিরে পেয়ে আব্দুল হাকিম সরকার গভীর স্বস্তি প্রকাশ করেন এবং আনসার সদস্যদের সততা, দায়িত্বশীলতা ও মানবিক আচরণের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের দিকনির্দেশনায় বাহিনীর সদস্যরা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এ ঘটনাটি তাদের সততা, দায়িত্ববোধ এবং জনসেবার প্রতি অঙ্গীকারের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স