ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের

  • প্রকাশের সময় : Jul 11, 2026 ইং
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে সবার অংশগ্রহণের আহ্বান প্রতিমন্ত্রী হাবিবের ছবির ক্যাপশন: বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)। ছবি : সংগৃহীত
1768459961horizontal2.png

ডেঙ্গুকে সবাই মিলে প্রতিরোধ করতে পারলে আমাদের সন্তানদের ডেঙ্গু থেকে রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যেই পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)।

শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় ঢাকার খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এক জনসচেতনতামূলক র‌্যালির মাধ্যমে ৩০ দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজি দমনে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দেশের উন্নয়নে প্রতিটি নাগরিক সমান অধিকার, ক্ষমতা ও দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন।এ সময় সামাজিক কল্যাণমূলক কর্মসূচির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি জানান, সবার জন্য ফ্যামিলি কার্ড নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করা হবে।অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী শফিউল আলম লস্কর রাসেল বলেন, আজ থেকে শুরু হওয়া ৩০ দিনব্যাপী কর্মসূচির আওতায় খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, মশক নিধনের ওষুধ স্প্রে, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের এই কর্মসূচির বিষয়ে উদ্বুদ্ধ করা হবে।

উদ্বোধন শেষে প্রতিমন্ত্রীর উপস্থিতিতে জনসচেতনতামূলক একটি র‌্যালি খিলগাঁও, দক্ষিণ গোড়ান ও আশপাশের এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা জনসাধারণের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সংবলিত লিফলেট বিতরণ করেন।

প্রতিমন্ত্রীর কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (অঞ্চল-০২) ২ নম্বর ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণ পরিদর্শক আজকের জন্য বিশেষ কর্মসূচি হাতে নিয়েছেন।

পরিদর্শক সাইফ রহমান জানান, আজ মশক বিভাগ থেকে ১৮ জন সভাস্থলে লার্ভা নিধন ও এডাল্ট মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তিনি বলেন, সাধারণভাবে ওয়ার্ডে প্রতিদিন ৬ জন নিয়মিত মশক নিধন কাজে নিয়োজিত থাকেন।

একই অনুষ্ঠানে বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোয়াজ্জেম হোসেন (সিআই) জানান, প্রতিদিন ওয়ার্ডের মহল্লাগুলোতে ৯০ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করেন। প্রতিমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে সবাইকে সভাস্থলের আশপাশে কাজে লাগিয়ে দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স