ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল

  • প্রকাশের সময় : Mar 5, 2026 ইং
প্লেব্যাক নিয়ে যে সিদ্ধান্ত নিলেন শ্রেয়া ঘোষাল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সম্প্রতি প্লেব্যাক ছাড়ার ইঙ্গিত দিয়ে আলোচনায় এসেছেন অরিজিৎ সিং। তার রেশ কাটতে না কাটতেই এবার নিজের ক্যারিয়ার ও প্লেব্যাক নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালেন ভারতের আরেক সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। ‘চিকনি চামেলি’র মতো তথাকথিত অশালীন শব্দচয়নের গান আর কখনোই গাইবেন না তিনি।


গত বছর এক সাক্ষাৎকারে শ্রেয়া দাবি করেছিলেন, অনেক গানেই নারীদের কেবল ‘ভোগ্যপণ্য’ হিসেবে উপস্থাপন করা হয়। যা ছোটরা না বুঝে গাওয়ায় তিনি অস্বস্তি বোধ করেন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে অনেক ব্যবহারকারীই শ্রেয়ার এই মন্তব্যের বিরোধিতা করে তাকে ‘দ্বিচারী’ বলে কটাক্ষ করেন। তাদের দাবি ছিল, শ্রেয়া নিজেই এমন অনেক গান কনসার্টে গেয়ে থাকেন।


সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এসব সমালোচনার কড়া জবাব দিয়েছেন এই শিল্পী। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি জানান, গান বাছাইয়ের ক্ষেত্রে এখন তিনি অনেক বেশি সচেতন। শ্রেয়া বলেন, ‘চিকনি চামেলি’র মতো গান আর ভুলেও রেকর্ড করব না। এখন ভাবলে লজ্জা হয় যে আমি এমন গান গেয়েছি।’


নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে শ্রেয়া আরও জানান, যখন তিনি ওই গানটি গেয়েছিলেন, তখন তার বয়স ও অভিজ্ঞতা দুটোই কম ছিল। গানের অনেক শব্দের গভীর অর্থ তিনি তখন পুরোপুরি অনুধাবন করতে পারেননি। সময়ের সাথে দৃষ্টিভঙ্গি বদলেছে বলেই এখন আর এ ধরনের কাজে সায় দেবেন না তিনি।


শিল্পী আরও জানান, ‘চিকনি চামেলি’র জনপ্রিয়তার পর তার কাছে আরও অনেক অশালীন বা আপত্তিকর গানের প্রস্তাব এসেছিল। এমনকি ঘনিষ্ঠ সুরকার বন্ধুরাও তাকে এমন গান গাওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু নিজের নীতিতে অটল থেকে সেসব প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তিনি।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স