ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

বড় পর্দায় সাবিলার অভিনয় দেখে মুগ্ধ অভিনেত্রীর শাশুড়ি

  • প্রকাশের সময় : Apr 1, 2026 ইং
বড় পর্দায় সাবিলার অভিনয় দেখে মুগ্ধ অভিনেত্রীর শাশুড়ি ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। তবে এবার তাকে দেখা গেল বড় পর্দায়। আর পুত্রবধূর সেই কাজ দেখতে সিনেমা হলে হাজির হয়েছিলেন তার শাশুড়ি। সাবিলার অভিনয় এবং ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমের সামনে মন খুলে কথা বলেছেন তিনি।

সাবিলা নূরের শাশুড়ি বলেন, ‘শাশুড়িকে খাওয়াতে হবে এমন কোনো কথা আছে? না, আমি এগুলো পছন্দ করি না আর আমি তাকে বলিও না। সে আমার মেয়ের মতোই। শাশুড়িকে খাওয়াতেই হবে, বউ রান্না করে খাওয়াবে এটি আমি কখনো আশা করি না। আমি তো নিজেও একজন চাকুরিজীবী।’

সাবিলা নূরের অভিনয়ের একজন নিয়মিত দর্শক তার শাশুড়ি। ঈদে সম্প্রচারিত সাবিলার কোনো কাজই তিনি মিস করেন না। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঈদের সময়গুলো আমি সব চ্যানেলে ওর সাক্ষাৎকারগুলো দেখি, ছবিগুলো দেখি, নাটকগুলো দেখি, কোনোটিই মিস করি না। ওর কোনো নাটক হলে আমি তাকে ডেকে বলি ‘সাবিলা আসো, তোমার নাটক দেখছি’।

‘সাবিলা পুত্রবধূ হিসেবে অনেক ভালো, অনেক ভালো। আমি শুধু বলার জন্য বলছি না, সে সত্যিই অনেক ভালো। এবার তার সিনেমা বড় পর্দায় আমি প্রথম দেখলাম।’

সাবিলার অভিনয়ের প্রশংসা করে তিনি আরও বলেন , ‘যেকোনো জিনিসের সাথেই সে অ্যাডজাস্ট করতে পারে। সেটি বাইরেও হতে পারে আবার আমার বাসায়ও হয়; হ্যাঁ, যেকোনো জায়গায় সে মিলেমিশে চলতে পারে এবং বাস্তব লাইফেও একই রকম, খুব সুন্দর ব্যালেন্স করতে পারে।’


নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স