ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

  • প্রকাশের সময় : Jul 18, 2026 ইং
তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

লিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ। ১৬ জুলাই ১৯৮৩ সালে হংকংয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী আজ জীবনের ৪৩তম বছরে পা রাখলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়, নাচ এবং পর্দার উপস্থিতি দিয়ে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। জন্মের সময় তার নাম ছিল ক্যাটরিনা টারকোটে। পরবর্তীতে ‘ক্যাটরিনা কাইফ’ নামেই পরিচিতি পান তিনি। শৈশবে পরিবারের সঙ্গে বিভিন্ন দেশে বসবাস করেছেন এই অভিনেত্রী। আট ভাইবোনের মধ্যে তিনি একজন।


মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বড় পর্দায় তার যাত্রা খুব একটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে ‘বি’ গ্রেডের সিনেমায় অভিনয় করলেও ২০০৫ সালে সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় অভিনয়ের পরই বদলে যায় তার ভাগ্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।


একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন ক্যাটরিনা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নমস্তে লন্ডন’, ‘আপনে’, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’, ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’, ‘জব তাক হ্যায় জান’সহ আরও অনেক সিনেমা।

অভিনয়ের পাশাপাশি নাচেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘চিকনি চামেলি’, ‘কমলি’, ‘শীলা কি জওয়ানি’ ও ‘কালা চশমা’র মতো জনপ্রিয় গানে তার পারফরম্যান্স এখনও দর্শকের কাছে সমানভাবে প্রশংসিত।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন ক্যাটরিনা। ব্যক্তিগত জীবনে ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ডের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বলিউডের এই গ্ল্যামার কুইন। ৪৩ বছরেও তার জনপ্রিয়তা ও আবেদন যে এতটুকু কমেনি, সেটিই যেন আরও একবার প্রমাণিত হলো।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স