ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায়

  • প্রকাশের সময় : Mar 1, 2026 ইং
দুবাই যেতে পারলেন না নুসরাত ফারিয়া, ফিরছেন ঢাকায় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ইসরায়েল ও আমেরিকার আকস্মিক হামলায় মধ্যপ্রাচ্যের আকাশপথে বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকাই চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তুরস্কের ইস্তাম্বুল থেকে দুবাই যাওয়ার কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতির কারণে সেখানে আটকা পড়েন তিনি। 


পরে, দীর্ঘ অনিশ্চয়তা ও উদ্বেগজনক সময় পার করে অবশেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের নিজের এই পরিস্থিতির কথা জানিয়েছেন ফারিয়া।


গত শনিবার রাতে দেওয়া সেই পোস্টে নুসরাত ফারিয়া দিনটিকে ‘দুঃস্বপ্নের মতো’ বলে বর্ণনা করেন। তিনি লেখেন, ঘুম থেকে উঠে শুনলাম যুদ্ধ, ইউএই(আরব আমিরাতের)-এর আকাশপথ বন্ধ। মুহূর্তের মধ্যে সবকিছু থেমে গেল। ইস্তানবুল থেকে দুবাই যাওয়ার কথা ছিল। এয়ারপোর্টে দাঁড়িয়ে মনে হচ্ছিল চারপাশের পৃথিবীটা বদলে যাচ্ছে, এত অনিশ্চয়তা, এত চাপ, এত ভয়।


তবে এই সংকটের মুহূর্তে ইস্তাম্বুলে অবস্থানরত বন্ধু ও তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফারিয়া। চরম বিশৃঙ্খলার মাঝেও তারা যেভাবে ফারিয়ার নিরাপত্তা নিশ্চিত করেছেন এবং বারবার খোঁজ নিয়েছেন, তা তাকে ভেঙে পড়তে দেয়নি বলে জানান অভিনেত্রী। 


বর্তমানে তিনি প্লেনে চড়ে ঢাকার পথে রয়েছেন। পোস্টে বিশ্বজুড়ে শান্তি কামনার পাশাপাশি সৃষ্টিকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই নায়িকা।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স