ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

রামেকে আনসারের দ্রুত অভিযানে চোর আটক, উদ্ধার চুরি হওয়া টাকা

  • প্রকাশের সময় : Jul 19, 2026 ইং
রামেকে আনসারের দ্রুত অভিযানে চোর আটক, উদ্ধার চুরি হওয়া টাকা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যদের তাৎক্ষণিক অভিযানে এক চোরকে আটক করা হয়েছে। একই সঙ্গে চুরি হওয়া নগদ অর্থ উদ্ধার করে যাচাই-বাছাই শেষে ভুক্তভোগীর কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

রবিবার (১৯ জুলাই) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে হাসপাতালের অপারেশন থিয়েটারের (দ্বিতীয় তলা) সামনে চিকিৎসাধীন এক রোগীর স্বজনের কাছ থেকে নগদ ৪,০০০ টাকা নিয়ে পালানোর চেষ্টা করে মোঃ রানা হোসেন (৩২) নামে এক ব্যক্তি।

ঘটনার পর ভুক্তভোগী মোছাঃ সেরেনা খাতুন তাৎক্ষণিকভাবে দায়িত্বরত আনসার টহল দলের কাছে সহযোগিতা চান। খবর পেয়ে আনসার সদস্য মোঃ সবুজ হোসেন ও মোঃ রাসেল হোসেন দ্রুত অভিযান পরিচালনা করে অভিযুক্তকে হাতেনাতে আটক করেন।

পরবর্তীতে আটক ব্যক্তির কাছ থেকে চুরি হওয়া ৪,০০০ টাকা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে উদ্ধারকৃত অর্থ প্রকৃত মালিক মোছাঃ সেরেনা খাতুনের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

পরে আটককৃত মোঃ রানা হোসেনকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতাল পুলিশ বক্সে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সরকারি হাসপাতালসমূহে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত, চুরি-ছিনতাই ও অন্যান্য অপরাধ প্রতিরোধ এবং সেবার নিরাপদ পরিবেশ বজায় রাখতে সার্বক্ষণিক সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স