ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

অনন্ত জলিলের নামে ভুয়া অ্যাপ ও ভিডিওর হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : May 7, 2026 ইং
অনন্ত জলিলের নামে ভুয়া অ্যাপ ও ভিডিওর হুঁশিয়ারি ছবির ক্যাপশন: অনন্ত জলিল। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
নিজের নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়ানোর অভিযোগ তুলেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে সতর্কবার্তা দেন।ফেসবুক পোস্টে অনন্ত জলিল জানান, কিছু অসাধু ব্যক্তি বা চক্র তাঁর নাম ব্যবহার করে বিশেষ করে ক্যাসিনো ও জুয়াসংক্রান্ত ফেক অ্যাপ ও ওয়েবসাইট প্রচার করছে। পাশাপাশি এআই প্রযুক্তি ব্যবহার করে তাঁর নামে ভুয়া ভিডিও তৈরি করে সামাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।পোস্টে অনন্ত জলিল স্পষ্টভাবে বলেন, এসব অ্যাপ, ওয়েবসাইট কিংবা ভিডিওর সঙ্গে তাঁর কোনো সম্পর্ক নেই। তিনি সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানান।

একই সঙ্গে ভক্তদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, যেন তাঁরা শুধু তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল অনুসরণ করেন এবং অন্য কোথাও তাঁর নাম ব্যবহার করে প্রকাশিত পোস্ট বা ভিডিও দেখে বিভ্রান্ত না হন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ