ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয়

  • প্রকাশের সময় : Nov 10, 2026 ইং
ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

সরকারি তথ্য বলছে, অক্টোবরে আগের মাসের তুলনায় কমেছে দেশের গড় মূল্যস্ফীতি। কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং সেবা খাতের ব্যয় বৃদ্ধির কারণে সাধারণ ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় চাপ অব্যাহত রয়েছে। আর এই চাপ সৃষ্টি হচ্ছে মূলত সাধারণ মানুষের আয় বাড়ার পরিবর্তে উল্টো কমে যাওয়ার কারণে। জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে তো পাল্লা দিতে পারছেই না; বরং ব্যয়ের দৌড়ে ক্রমাগত পিছু হটছে মানুষের আয়, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতায় প্রভাব ফেলছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সর্বশেষ ভোক্তা মূল্য সূচক (সিপিআই) বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে। বিবিএসের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সার্বিক জীবনযাত্রার ব্যয় যে হারে বাড়ছে, সাধারণ মানুষের আয় বৃদ্ধির হার তার চেয়ে কম। বাজারে পণ্য ও সেবার মূল্যস্ফীতি যে দ্রুতগতিতে ছুটছে, মানুষের আয় বা মজুরি প্রবৃদ্ধির গতি তার চেয়ে অনেক পিছিয়ে।

বিবিএসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জাতীয় পর্যায়ে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৭ শতাংশ। এর আগের মাস সেপ্টেম্বরে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.৩৪ শতাংশ। সেই হিসেবে মাসের ব্যবধানে গড় মূল্যস্ফীতি কমেছে ০.০৭ শতাংশ।

কিন্তু বিপরীতে মজুরি কমেছে অনেক বেশি। জীবনযাত্রার সামগ্রিক খরচ বা ব্যয়ের দৌড়ে ক্রমেই পিছিয়ে পড়ছে সাধারণ খেটে খাওয়া মানুষের উপার্জন বা আয়। বাজারে মূল্যস্ফীতি যে হারে বাড়ছে, শ্রমজীবী মানুষের মজুরি বৃদ্ধির গতি তার সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে বাস্তব ক্ষেত্রে আয় ও ব্যয়ের মধ্যে একটি স্পষ্ট ব্যবধান তৈরি হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে।

সিপিআই তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে জাতীয় মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশ। এর আগের মাস সেপ্টেম্বর মাসে মজুরি বৃদ্ধির হার ৭.৯০ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০.২৭ শতাংশ। আর অক্টোবরের হিসেবে মজুরি প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি ০.৬৪ শতাংশ বেশি রয়েছে।

অন্যদিকে এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি ছিল ৮.১৭ শতাংশ। একই সময়ে মজুরি প্রবৃদ্ধির হার ছিল ৮.০৩ শতাংশ। সেই হিসেবে বিগত এক বছরে মূল্যস্ফীতি ০.১০ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। বিপরীতে মজুরি প্রবৃদ্ধির হার কমেছে ০.৪০ শতাংশ। অর্থাৎ মূল্যস্ফীতি বা মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে পারছে না মজুরি বা আয়; বরং মূল্যস্ফীতির দৌড়ে উল্টা পিছু হঠছে মজুরি বৃদ্ধির হার বা মানুষের আয়।

খাদ্যবহির্ভূত খাতের লাগামহীন ব্যয়বৃদ্ধি: অক্টোবর মাসের মূল্যস্ফীতি তথ্য বিশ্লেষণে দেখা যায়, অক্টোবর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কিছুটা কমলেও খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি অনেক বেড়েছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমে দাঁড়ায় ৬.৪০ শতাংশে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.২২ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৭.০৮ শতাংশ। চাল, ডাল ও নিত্যপণ্যের বাজারে সাময়িক কিছুটা স্বস্তি দেখা গেলেও খাদ্যবহির্ভূত খাতের খরচের ধাক্কায় তা বিলীন হয়ে যাচ্ছে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি অক্টোবর মাসে বেড়ে হয়েছে ৯.৮৯ শতাংশ। যা তার আগের মাস সেপ্টেম্বরে ছিল ৯.৩০ শতাংশ এবং আগের বছর ২০২৫ সালের একই মাসে ছিল ৯.১৩ শতাংশ। অর্থাৎ মাসের ব্যবধানে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি বেড়েছে ০.৫৯ শতাংশ এবং বছরের ব্যবধানে বেড়েছে ০.৭৬ শতাংশ। বিশেষ করে বাসস্থান, জ্বালানি, পরিবহন ও সেবা খাতের অতিরিক্ত ব্যয় বৃদ্ধির কারণে এই খাতের মূল্যস্ফীতি বেড়েছে।

খাদ্যবহির্ভূত উপখাতগুলোর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বাসস্থান, পানি, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যস্ফীতি অক্টোবরে একলাফে বেড়ে ১১.৩৮ শতাংশে উন্নীত হয়েছে, যা সেপ্টেম্বর মাসে ছিল ৯.৮১ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৭.৮১ শতাংশ। পরিবহন ও যাতায়াত খরচ বৃদ্ধির ফলে এ খাতে মূল্যস্ফীতি অক্টোবরে দাঁড়িয়েছে ১০.৩২ শতাংশে। সেপ্টেম্বর ছিল ৯.৪৭ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৬.৮০ শতাংশ।

বাসা-বাড়ির বাইরে খাবার ও আবাসনের খরচে উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত রয়েছে। এ খাতে অক্টোবরে মূল্যস্ফীতি রেকর্ড ১৪.১৭ শতাংশ হয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ১৩.২৬ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ১০.৪৪ শতাংশ। পোশাক ও জুতা খাতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.৫৭ শতাংশে, গত বছর অক্টোবরে ছিল ১৩.৫৭% এবং তামাক ও মাদকদ্রব্য জাতীয় পণ্যে মূল্যস্ফীতি ১২.৬৭ শতাংশ।

শহরের চেয়ে গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি : গ্রাম ও শহর উভয় অঞ্চলেই মূল্যস্ফীতির চাপ রয়েছে, তবে গ্রামাঞ্চলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি কিছুটা বেশি দেখা গেছে। গ্রামাঞ্চলে অক্টোবর মাসে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৮.২৯ শতাংশ। গ্রাম এলাকায় খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বর মাসের ৭.১৮ শতাংশ থেকে কমে ৬.৩৭ শতাংশে এলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ১০.২১ শতাংশে। সেপ্টেম্বরে গ্রামে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ছিল ৯.৫৭ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৯.৪১ শতাংশ।

শহরাঞ্চলে অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৫ শতাংশে, যা সেপ্টেম্বরে ছিল ৮.২৬%। শহরের খাদ্য মূল্যস্ফীতি সেপ্টেম্বরের ৭.২৫ শতাংশ থেকে কমে অক্টোবরে ৬.৪২ শতাংশ হয়েছে। তবে শহরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮.৯৪ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮.৯২ শতাংশ।

পিছু হটছে মজুরি বৃদ্ধি: সিপিআইর মজুরি বৃদ্ধির সূচক বিশ্লেষণ করে দেখা গেছে, অর্থনীতির প্রধান তিন খাতের কোনোটিতেই মজুরি বৃদ্ধি মূল্যস্ফীতির হারকে স্পর্শ করতে পারেনি। তথ্য অনুযায়ী, কৃষি খাতে অক্টোবরে মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৫৫ শতাংশ। সেপ্টেম্বর মাসে ছিল ৭.৮৯ শতাংশ এবং গত বছরের অক্টোবরে ছিল ৮.১৩ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে কৃষি খাতে মজুরি বৃদ্ধির হার কমেছে ০.৫৮ শতাংশ।

উৎপাদন ও নির্মাণ খাতের সমন্বয়ে গঠিত শিল্প খাতে অক্টোবরে সাধারণ মজুরি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৭.৬২ শতাংশ, যা সেপ্টেম্বর মাসে ছিল ৭.৮৬ শতাংশ এবং ২০২৫ সালের অক্টোবরে ছিল ৭.৯৭ শতাংশ। সেই হিসেবে বছরের ব্যবধানে শিল্প খাতের মজুরি কমেছে ০.৩৫ শতাংশ। আর সেবা খাতে বছরের ব্যবধানে মজুরি বৃদ্ধির হার কমেছে ০.২৯ শতাংশ। অর্থাৎ জাতীয়ভাবে মূল্যস্ফীতি বৃদ্ধির বিপরীতে সব খাতেই মজুরি কমছে।

বিষয়টি অবহিত করে মন্তব্য জানতে চাইলে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. ফাহমিদা খাতুন কালবেলাকে বলেন, অক্টোবরে মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশ হলেও মজুরি বেড়েছে ৭.৬৩ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির তুলনায় জীবনযাত্রার ব্যয় ০.৬৪ শতাংশ বেশি। এর মানে হচ্ছে মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমছে। বিশেষ করে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৮৯ শতাংশে পৌঁছানোয় বাসা ভাড়া, জ্বালানি, পরিবহন ও চিকিৎসার মতো জরুরি খরচ সামলাতে পরিবারগুলোকে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। খাদ্য মূল্যস্ফীতি কিছুটা কমলেও সামগ্রিক চাপ কমেনি। মানুষ সঞ্চয় কমাচ্ছে, পুষ্টিকর খাবার বা চিকিৎসা ব্যয় সংকুচিত করছে। কেউ কেউ ঋণ করেও সংসার চালাচ্ছে। গ্রামে মূল্যস্ফীতির চাপ বেশি হলে কৃষক ও গ্রামীণ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ আরও বাড়ে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা উন্নত করতে হবে এবং বাজার তদারকি জোরদার করতে হবে। ভাড়া, পরিবহন ও জ্বালানির ব্যয় কমানোর উদ্যোগও প্রয়োজন। নিম্ন আয়ের মানুষের জন্য লক্ষ্যভিত্তিক সহায়তা বাড়াতে হবে। পাশাপাশি মজুরি নিয়মিত পর্যালোচনা, কর্মসংস্থান সৃষ্টি ও উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে হবে। বাস্তব আয় না বাড়লে মূল্যস্ফীতি কমার সুফলও পরিবারগুলোর কাছে পৌঁছাবে না।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স