ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : Apr 25, 2026 ইং
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দেশব্যাপী নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের সার্বিক জীবনমান উন্নয়নের লক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হচ্ছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আয়োজকদের দাবি, ‘ফ্যামিলি কার্ড’ উদ্যোগটি নারীদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়ানোর পাশাপাশি পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা জোরদার করবে। এর মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলো নির্দিষ্ট সহায়তা ও সেবা সহজে পাবে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক হবে।

এর আগে বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন দুপুর ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন তিনি।

এর মধ্য দিয়ে দেশের ১৩তম নগর হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। এর আগে প্রধানমন্ত্রী ঢাকা থেকে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান সকাল ১০টায়। এরপর তিনি জজ কোর্ট প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন এবং পরে তিনি আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন।

এদিকে দেশের অন্য ১২টি সিটি করপোরেশন হচ্ছে— ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।

ব্রিটিশ শাসনামলে ১৮৭৬ সালের ১ জুলাই বগুড়া পৌরসভার কার্যক্রম শুরু হয়েছিল। উত্তরাঞ্চলের পুরোনো পৌরসভার মধ্যে এটি অন্যতম। এ পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড ছিল। ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী বগুড়া পৌরসভার জনসংখ্যা প্রায় ৪ লাখ।

২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে বগুড়া পৌরসভার চার পাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে বগুড়া পৌরসভার আয়তন ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয়। তখন সংস্থাটি ১২টি ওয়ার্ড থেকে ২১টি ওয়ার্ডে উন্নীত হয়।

সে সময় এ পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হয়েছিল। তবে গত দুই দশকে তা আর আলোর মুখ দেখেনি।

স্থানীয় প্রশাসন ও আয়োজক সূত্রে জানা গেছে, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী এলাকা পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিকভাবে নির্ধারিত কিছু পরিবারের মাঝে এই কার্ড বিতরণ করা হবে এবং পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় সম্প্রসারণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, মিত্রদের আশ্বস্ত করল যু

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, মিত্রদের আশ্বস্ত করল যু

ad300