ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

মায়া হয়ে আসছেন নীহা, সঙ্গে অপূর্ব

  • প্রকাশের সময় : May 14, 2026 ইং
মায়া হয়ে আসছেন নীহা, সঙ্গে অপূর্ব ছবির ক্যাপশন: জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। ছবি: সিএমভির সৌজন্যে
1768459961horizontal2.png
পরিচালক জাকারিয়া সৌখিন এবং অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা—এই তিনজনকে ঘিরে তৈরি হয়েছে দর্শকপ্রিয় এক ‘টিম’। মনদুয়ারী দিয়ে একসঙ্গে পথচলা শুরু। পরে মেঘবালিকা দিয়েও দর্শকের প্রশংসা কুড়ান তাঁরা। সেই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহায় আসছে এই টিমের নতুন নাটক মায়া পাখি।নাটকটির গল্প আবর্তিত হয়েছে মায়া নামের এক তরুণীকে ঘিরে। এই সময়েও মেয়েটি খুব সাধারণ জীবন যাপন করে। নির্মাতার ভাষ্য, চরিত্রটিতে হুমায়ূন আহমেদের গল্পের নায়িকাদের আবহ আছে। সেই মায়ার প্রেমে পড়ে সাদাত নামের এক তরুণ।অভিনেতা অপূর্বের কাছে মায়া পাখি বিশেষ একটি কাজ। কারণ, নাটকটির জন্য দীর্ঘ সময় নিয়ে প্রস্তুতি ও শুটিং করেছেন তিনি। এমনকি শুটিংয়ের আগে প্রি-প্রোডাকশন পর্যায়েও যুক্ত ছিলেন। অপূর্ব বলেন, ‘এবারের মায়া পাখি ভিন্ন আবহের গল্প। এমন এক অনুভূতির গল্প, যা দর্শকের মনে মায়া তৈরি করবে। আমাদের দর্শকেরা যে ধরনের গল্প দেখতে অভ্যস্ত, এটি সেখান থেকে আলাদা। গল্পের শেষটা প্রত্যেক দর্শকের হৃদয়ে দাগ কাটবে বলেই বিশ্বাস করি।’একসময় অপূর্বের সঙ্গে অভিনয় করতে ভয় কাজ করত বলে জানান নাজনীন নীহা। তবে নিয়মিত কাজের ফলে এখন তাঁদের বোঝাপড়া বেশ ভালো। নীহা বলেন, ‘কাজটি আমার জন্য চ্যালেঞ্জিং ছিল। কারণ, আমাদের জুটিকে নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। আশা করছি, সেই প্রত্যাশা পূরণ হবে। ব্যক্তিগতভাবে নাটকটি নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

জাকারিয়া সৌখিন জানিয়েছেন, ঈদুল আজহা উপলক্ষে সিএমভির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশিত হবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স