মা হচ্ছেন সামান্থা রুথ
- প্রকাশের সময় : Jun 21, 2026 ইং
ছবির ক্যাপশন: পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে অভিনেত্রী সামান্থা রুথ (বামে)। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সামান্থার নতুন সিনেমা ‘মা ইনতি বানগারাম’-এর সাফল্য উদ্যাপনের মুহূর্তে অভিনেত্রীর উপস্থিতি নজর কাড়ে সবার।অনুষ্ঠানে নায়িকার বেবি বাম্প স্পষ্ট হয়ে ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই প্রিয় অভিনেত্রীকে অভিনন্দন জানাতে শুরু করেছেন ভক্তরা। যদিও এ বিষয়ে এখনো কোনো অফিশিয়াল মন্তব্য করেনি তারকা দম্পতি।ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এ কাজ করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান রাজ-সামান্থা। সম্পর্ককে পরিণয়ে রূপ দিতে গত বছর ১ ডিসেম্বর ভারতের লিং ভৈরবী মন্দিরে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ৬ মাস পর তাদের সুখের সংসারে আসছে নতুন অতিথি।প্রসঙ্গত সামান্থা এর আগে ২০১৭ সালের ৬ অক্টোবর অভিনেতা নাগা চৈতন্যকে ভালোবেসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সামান্থা রুথ। ৪ বছর সংসার করার পর সম্পর্কে চিড় ধরলে ২০২১ সালে ডিভোর্স হয় তাদের। এরপর ২০২৪ সালের ৪ ডিসেম্বর অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন নাগা। সাবেক স্বামীর বিয়ের ২ বছর গড়াতেই পরিচালক রাজকে বিয়ে করেন সামান্থা।
নিউজটি আপডেট করেছেন :
নিউজ ডেস্ক:
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজ ডেস্ক: