ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

  • প্রকাশের সময় : Jul 8, 2026 ইং
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ ছবির ক্যাপশন: হারের পর সেনেগাল ফুটবলারদের কান্নার দৃশ্য। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে সেনেগালের বিপক্ষে জয় তুলে নিয়েছে বেলজিয়াম। অবশ্য ম্যাচে বেলজিয়ামের পেনাল্টি নিয়ে এক নজিরবিহীন নাটকীয়তা দেখা দেয়। ভিএআরের হস্তক্ষেপের ফলে তৈরি হওয়া দুটি ভিন্ন ঘটনা ফুটবল ভক্ত এবং বিশ্লেষকদের মধ্যে তুমুল বিতর্কের ঝড় উঠেছে।

ম্যাচের ৮৬ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে জয়ের দ্বারপ্রান্তে ছিল সেনেগাল। কিন্তু বেলজিয়ামের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের পর ১২৫ মিনিটে (অতিরিক্ত সময়ের শেষ দিকে) একটি বিতর্কিত পেনাল্টিতে ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

বেলজিয়াম ও সেনেগাল ম্যাচে পেনাল্টির সিদ্ধান্তটি ছিল অতি গুরুত্বপূর্ণ। ল্যামিন কামারার চ্যালেঞ্জে বেলজিয়ামের ইউরি টিলেমানস বক্সে পড়ে গেলে ভিএআর রিভিউ দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি সাইদ মার্তিনেজ। এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত সেনেগালের পরবর্তী রাউন্ডে যাওয়ার স্বপ্ন ধূলিসাৎ করে দেয়। ম্যাচ শেষ হতেই পুরো ফুটবল বিশ্ব এই আলোচনায় মুখর হয়ে ওঠে।সম্প্রচার চলাকালে কানাডিয়ান ধারাভাষ্যকার ক্রেইগ ফরেস্ট বলেন, আমার মনে হয় সেনেগালের প্রতি এটি অত্যন্ত নিষ্ঠুর আচরণ হয়েছে। কেবল এই ম্যাচেই নয়, আফ্রিকান কাপ অফ নেশন্সের ফাইনালেও তাদের বিপক্ষে এমন কিছু বড় সিদ্ধান্ত গিয়েছিল।সুইডেনের সাবেক কিংবদন্তি ফুটবলার জ্লাতান ইব্রাহিমোভিচ সরাসরি বলে, আফ্রিকান দেশটিকে ‘ডাকাতি’ করে হারানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফক্স স্পোর্টসকে তিনি বলেন, আমি মোটেও মনে করি না বেলজিয়ামের ওটি পেনাল্টি ছিল। সেনেগালের কাছ থেকে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। সংঘর্ষটি ছিল অতি সামান্য, বেলজিয়াম খেলোয়াড় বিষয়টিকে বাড়িয়ে দেখিয়েছে আর রেফারি তাতে পুরোপুরি বিভ্রান্ত হয়েছেন।

এই কিংবদন্তী ফুটবলার বলেন, এটিই আধুনিক ফুটবলের সমস্যা। ফরোয়ার্ডরা এখন জানে যে ডি-বক্সের ভেতরে সামান্য স্পর্শ অনুভব করলেই পড়ে গিয়ে ভিএআরের মাধ্যমে পেনাল্টি আদায় করে নেওয়া সম্ভব।

তিনি বলেন, আমার মতে, পেনাল্টি হতে হবে একদম পরিষ্কার। এমন কোনো সিদ্ধান্ত হওয়া উচিত নয় যেখানে মানুষকে বোঝাতে ১০টি রিপ্লে, তিনটি ভিন্ন অ্যাঙ্গেল এবং পাঁচ মিনিটের বিতর্কের প্রয়োজন হয়। নকআউট পর্বের এত বড় একটি ম্যাচের ভাগ্য এমন সফট পেনাল্টি দিয়ে নির্ধারিত হওয়াটা অত্যন্ত বেদনাদায়ক।

ইব্রাহিমোভিচ আক্ষেপ করে বলেন, আমি সেনেগালের জায়গায় থাকলে এর বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানাতাম। এটি এখন একটি নিয়মিত ধারায় পরিণত হচ্ছে। প্রথমে মরক্কোর বিপক্ষে আফকন ফাইনাল, আর এখন আবার একটি বড় টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে শেষ মুহূর্তের পেনাল্টি তাদের বিপক্ষে গেল।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ad300