ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস!

  • প্রকাশের সময় : Jul 16, 2026 ইং
মেসিদের বিরুদ্ধে ইংল্যান্ডের গোপন ছক, এক পানির বোতলেই সব ফাঁস! ছবির ক্যাপশন: পিকফোর্ডের ‘সিক্রেট বোতল’ পরীক্ষা করছেন মেসিরা। ছবি: সংগৃহীত
1768459961horizontal2.png

শক্তিশালী ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার উদযাপনের মাঝেই সামনে আসে চমকপ্রদ এক ঘটনা। মাঠে পড়ে থাকা ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের পানির বোতল হাতে পান লিওনেল মেসির সতীর্থরা।

পরবর্তীকালে দেখা যায়, সেই বোতলেই লেখা ছিল সম্ভাব্য টাইব্রেকারের জন্য আর্জেন্টাইন পেনাল্টি শুটারদের বিস্তারিত বিশ্লেষণ।

এরপরই বোঝা যায়, ম্যাচটি যদি টাইব্রেকারে গড়াত, তাহলে আর্জেন্টিনার শট ঠেকাতে ইংল্যান্ডের কী পরিকল্পনা ছিল।

ওয়ানফুটবলের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পিকফোর্ডের পানির বোতলে আর্জেন্টিনার সম্ভাব্য পেনাল্টি শুটারদের বিষয়ে বিভিন্ন তথ্য লেখা ছিল।কোন খেলোয়াড় সাধারণত কোন দিকে শট নেন, শট নিচু নাকি উঁচু হয়, কখন অপেক্ষা করতে হবে, কখন প্রতিপক্ষকে বিভ্রান্ত করার চেষ্টা করতে হবে এবং কোন দিকে ঝাঁপ দেওয়া সবচেয়ে কার্যকর হতে পারে- এসবই ছিল সেই নোটে।

আর্জেন্টিনার খেলোয়াড়রা উদযাপনের সময় বোতলটি হাতে নিয়ে সেটি দেখেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দেয়।

বড় টুর্নামেন্টে টাইব্রেকারের প্রস্তুতির অংশ হিসেবে গোলরক্ষকদের এমন তথ্যভিত্তিক নোট ব্যবহার নতুন কিছু নয়। প্রতিপক্ষের শুটারদের পূর্বের পেনাল্টির ধরন বিশ্লেষণ করে কোচিং স্টাফরা এসব তথ্য প্রস্তুত করে থাকেন।

তবে শেষ পর্যন্ত সেই প্রস্তুতি আর কাজে লাগানোর সুযোগ পায়নি ইংল্যান্ড। নির্ধারিত সময়েই ২-১ গোলের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। ফলে ম্যাচ গড়ায়নি টাইব্রেকারে। আর জয়ের উচ্ছ্বাসের মধ্যেই পিকফোর্ডের সেই ‘গোপন অস্ত্র’ হয়ে ওঠে আলোচনার নতুন বিষয়।

কালবেলা

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300