ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : Aug 15, 2026 ইং
বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় শনিবার (১৫ আগস্ট) বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


বন্দর সূত্রে জানা গেছে, ভারতের সরকারি ছুটির কারণে আজ দিনভর বেনাপোল-পেট্রাপোলসহ দেশের অন্যান্য স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার (১৬ আগস্ট) সকাল থেকে যথারীতি পুনরায় বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।


বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, পেট্রাপোলের সিঅ্যান্ডএফ এজেন্টরা আগেই শনিবার ছুটির বিষয়টি জানিয়েছিলেন। সে অনুযায়ী আজ আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে পুরোদমে বাণিজ্য কার্যক্রম শুরু হবে। 


এদিকে বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা নেই। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী পারাপার এবং ইমিগ্রেশনের আনুষঙ্গিক কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলছে।


বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে একদিনের জন্য বাণিজ্যিক বিরতি কার্যকর হলেও বন্দর এলাকা ও আন্তর্জাতিক চেকপোস্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে। রোববার বাণিজ্য কার্যক্রম পুনরায় চালু হওয়ার পর যানজট বা পণ্যজট এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন

পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন

ad300