ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি কেন পেয়েছিলেন পূর্ণিমা হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব ইরানের সঙ্গে ‘১০ দফা’ চুক্তির খবরকে ভুয়া বলে উড়িয়ে দিলেন ট্রাম্প যুদ্ধবিরতিতে জিতেছে ইরান, বড় সাফল্য বলছে যুক্তরাষ্ট্র বগুড়ায় উপনির্বাচন ও শেরপুরে নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির সর্বাত্মক প্রস্তুতি আদালতের উদ্দেশে ডিবি কার্যালয় থেকে শিরীন শারমিনকে নেওয়া হয়েছে ৭০-এর দশকেও বিশ্ব দেখেছিল তেল সংকট, এবার কী অপেক্ষা করছে? নতুন সরকারের প্রথম একনেকে অনুমোদন পেল ৬ প্রকল্প স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী ট্রাম্পের অহংকার মাটিতে মিশিয়ে দিচ্ছে ইরান যে কোনো সময় মার্কিন দূতাবাসে হামলা, সতর্কতা জারি যুদ্ধ বন্ধে চীন ও পাকিস্তানের ৫ দফা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে বিশ্ব!

  • প্রকাশের সময় : Mar 7, 2026 ইং
ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়াচ্ছে বিশ্ব! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। হামলা-পাল্টা হামলা বাড়ছে। ক্ষয়ক্ষতি হচ্ছে ব্যাপক। রণকৌশলে প্রতিপক্ষকে ঘায়েল করতে চলছে নতুন নতুন তৎপরতা। ইরান ধীরে ধীরে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। গতকাল বুধবার তেহরান প্রতিবেশী কুয়েত, ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থ-সংশ্লিষ্ট এলাকা লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে। মধ্যপ্রাচ্যে সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে তেহরান। 


সৌদিতে সিআইএর স্টেশনে ড্রোন হামলা করেছে তারা। গত শনিবার শুরু হওয়া এ যুদ্ধ প্রথমদিকে আরব দেশগুলো প্রতিরোধের চেষ্টা করলেও এখন তারা পাল্টা আঘাতের পরিকল্পনা করছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রও আক্রমণ বাড়িয়েছে। ইরানে শত শহর ধ্বংস করে চলেছে। গতকাল ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়ার তথ্য জানিয়েছে ওয়াশিংটন। তেলআবিব হামলা চালাচ্ছে লেবাননের বৈরুত ও বালবেকেতেও। স্বার্থ রক্ষায় সাইপ্রাসে রণতরী ও সামরিক হেলিকপ্টার পাঠিয়েছে যুক্তরাজ্য। আমিরাতে রাফায়েল যুদ্ধবিমান মোতায়েন করছে প্যারিস, পাঠাচ্ছে রণতরী। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে চীন-রাশিয়া। এ পরিস্থিতিতে হামলা-পাল্টা হামলা আর সুপারপাওয়ার দেশগুলোর পক্ষ নেওয়ায় নতুন বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে।


গত শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশিরভাগ শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হন। এরপর সামরিক সেন্ট্রাল কমান্ডের পরিবর্তে আঞ্চলিক কমান্ডারদের স্বাধীনভাবে প্রতিশোধের হামলার নির্দেশনা দেওয়া হয়। ওই হামলার দ্রুত পাল্টা হামলা চালাতে শুরু করে তেহরান। তারা শুরু থেকে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে লাগাতার ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এতে উপসাগরীয় দেশগুলো ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত হলেও ধ্বংসাবশেষে আগুন ও প্রাণহানি ঘটছে, বাণিজ্য ও ভ্রমণ ব্যাহত হচ্ছে।

কাতার বলেছে, ‘সব লাল রেখা অতিক্রম করা হয়েছে’ এবং পাল্টা হামলার সব বিকল্প খোলা। উপসাগরীয় সহযোগিতা পরিষদের ছয় দেশ সংহতি জানিয়ে নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। তারা এখনো যুক্তরাষ্ট্রকে তাদের আকাশপথ ব্যবহার করতে দিচ্ছে না, তবে যুদ্ধ দীর্ঘ হলে অবস্থান বদলাতে পারে। ইরানকে উত্তেজনা কমানোর আহ্বানও জানানো হয়েছে।

কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত: ইরান কাতার লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় বলেছে, ক্ষেপণাস্ত্র দুটির একটি কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। অন্যটি আল-উদাইদ এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটিতে আঘাত হেনেছে। এটি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কাতার। এদিন কাতারে ইরানের গুপ্তচর সন্দেহে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে।

দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ৯টি ড্রোন প্রতিহত করল সৌদি: সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা রাজধানী রিয়াদের দক্ষিণ অংশে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। পৃথকভাবে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, ৯টি ড্রোনও প্রতিহত করা হয়েছে। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন কোথা থেকে ছোড়া হয়েছিল, সে বিষয়ে সৌদি কর্মকর্তারা কিছু জানাননি। এদিন দেশটিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর স্টেশনে হামলা হয়েছে। তবে এ বিষয়ে কেউ মন্তব্য করেনি।

সৌদি আরব বলেছে, তারা ইরানের হামলার জবাব দিতে প্রস্তুত। দেশের নিরাপত্তা ও বাসিন্দাদের সুরক্ষায় তারা প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যে কোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।

বৈরুত ও বালবেকে ইসরায়েলের হামলা, নিহত ১০: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে। এদিকে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পূর্ব লেবাননের বালবেক শহরে একটি চারতলা ভবনে ইসরায়েলি বিমান হামলা হয়েছে। এতে চারজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন।

ইরানে যিনিই সর্বোচ্চ নেতা হবেন, তাকেই মেরে ফেলার হুমকি ইসরায়েলের: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া যে কোনো নেতাকেই তারা হত্যা করবেন।

গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হন। তার উত্তরসূরি বেছে নিতে ইরানে প্রস্তুতি চলছে।

হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ নিয়েছে আইআরজিসি: বিশ্ব বাণিজ্যের জন্য অতি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় থাকার কথা জানিয়েছে দেশটির আইআরজিসি। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় তিনি মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন। এরপরই আইআরজিসি হরমুজ প্রণালিতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার কথা জানাল।

তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু ইসরায়েলের, নিহত হাজার ছাড়িয়েছে: ইরানের রাজধানী তেহরানে নতুন করে বড় ধরনের হামলা শুরু করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘তেহরানে ইরানের শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে ইসরায়েলি বিমানবাহিনী বড় ধরনের হামলা শুরু করেছে। বিস্তারিত পরে জানানো হবে।’ গতকাল পর্যন্ত ইরানে নিহত হাজার ছাড়িয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বলছে, নিহত অন্তত ১ হাজার ৪৫ জন। এসব হামলায় অনেক স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের: ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ইরানের আধাসরকারি বার্তা সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। সূত্রটি তাসনিমকে বলেছে, ইরানি সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা শাখা মার্কিন এফ-১৫ বিমানটিকে ভূপাতিত করেছে।

উত্তর ইরাকে ইরানি কুর্দি গোষ্ঠীর অস্ত্রাগারে ড্রোন হামলা: উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের দেকালা শহরে ইরানি সশস্ত্র কুর্দি গোষ্ঠীর সদর দপ্তরের অস্ত্রাগারে ড্রোন হামলা হয়েছে। এতে দুই যোদ্ধা আহত হয়েছেন বলে নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

ইরানকে তুরস্কের হুঁশিয়ারি, হামলার নিন্দা জানালো ন্যাটো: তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ছোড়া একটি ইরানি ক্ষেপণাস্ত্র ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার পর তেহরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আঙ্কারা। যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, এমন যে কোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে ইরানকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে টেলিফোন করে উদ্বেগ জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। টেলিফোনে আব্বাস আরাগচিকে তিনি বলেছেন, ‘সংঘাত ছড়িয়ে পড়তে পারে—এমন যে কোনো পদক্ষেপ এড়িয়ে চলা উচিত।’

যুক্তরাষ্ট্রের সাবমেরিনের হামলায় ইরানের যুদ্ধজাহাজ ডুবেছে, নিখোঁজ ৮০, ৩০ ক্রুকে উদ্ধার: ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। টর্পেডো দিয়ে যুদ্ধজাহাজটি ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী ইরানে হামলার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তবে ৩০ ক্রুকে উদ্ধারের তথ্য জানিয়েছে শ্রীলঙ্কা।

ওমান উপকূলে কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, ২৪ নাবিক উদ্ধার: ওমানের কাছে হরমুজ প্রণালিতে মাল্টার পতাকাবাহী একটি কার্গো জাহাজে দুটি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ওমানি নৌবাহিনী দ্রুত ওই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় বলে জানিয়েছে ওমান নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, জাহাজটির ২৪ জন নাবিককে উদ্ধার করে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।

আইরন ডোমের দুর্বলতা স্বীকার করল ইসরায়েলের: ইরানের ওপর ধারাবাহিক হামলা ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস করার দাবি করলেও দেশটির সামরিক সক্ষমতা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। ইসরায়েলের আইডিএফ পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যাপক ক্ষয়ক্ষতির পরও ইরানের এখনো ইসরায়েলে আঘাত করার মতো ‘উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র সক্ষমতা’ রয়েছে।

তেল আবিবে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা: ইসরায়েলের তেল আবিবে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একের পর এক ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বুধবার এক বিবৃতিতে তেল আবিবে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলার ওই দাবি করেছে গোষ্ঠীটি।

ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী পাঠানোর নির্দেশ ফ্রান্সের: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ভূমধ্যসাগরে বিমানবাহী রণতরী ‘চার্লস দ্য গল’ পাঠানোর নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফ্রান্সে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট মাখোঁ এ নির্দেশ দেন। পাশাপাশি আমিরাতে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করতে যাচ্ছে প্যারিস।

মাখোঁ গতকাল বলেছেন, ইরানে হামলা ও খামেনি হত্যা এগুলো আন্তর্জাতিক আইনবহির্ভূত। এগুলো প্যারিস অনুমোদন করে না। তবে আন্তর্জাতিক জলপথ সুরক্ষায় আমাদের রণতরি ও যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।

মার্কিন-ইসরায়েলি হামলার বিরুদ্ধে সোচ্চার রাশিয়া ও চীন: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার সমালোচনা করেছেন রাশিয়া ও চীনের পররাষ্ট্রমন্ত্রীরা।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ইসরায়েলকে অবিলম্বে এ হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

এদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ মস্কোর কাছে নেই।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স