ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা!

  • প্রকাশের সময় : Mar 8, 2026 ইং
প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

দাম্পত্য ও নিজেদের রসায়ন নিয়ে প্রায়ই আলোচনায় আসেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন পপ তারকা নিক জোনাস। সম্প্রতি প্রিয়াঙ্কার নতুন সিনেমা ‘দ্য ব্লাফ’-এর প্রচারণার অংশ হিসেবে একটি পডকাস্টে অংশ নেন এই অভিনেত্রী। সেখানে নিকের লেখা একটি প্রেমপত্র পড়ে শোনানো হলে প্রিয়াঙ্কা বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। চিঠিতে নিক তার স্ত্রীর গুণাবলি, মাতৃত্ব ও ধৈর্য ধরার ক্ষমতার প্রশংসা করেন। 


নিক জোনাস তার চিঠিতে প্রিয়াঙ্কাকে নিজের জীবনের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। লেখেন, প্রিয়াঙ্কা শুধু একজন বিশ্বখ্যাত তারকা নন, বরং একজন মা, মেয়ে ও স্ত্রী হিসেবে তিনি অনন্য। 


গত আট বছরে জীবনের নানা চড়াই-উতরাইয়ে প্রিয়াঙ্কার ইতিবাচক মনোভাবের প্রশংসা করে নিক জানান, যেকোনো কঠিন পরিস্থিতিতে ভেঙে না পড়ে লড়াই করার ক্ষমতা তাকে মুগ্ধ করে। চিঠিতে নিক লেখেন, তিনি এবং তাদের কন্যা মালতী মেরি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত। 


নিকের এমন আবেগঘন কথা শুনে অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও প্রিয়াঙ্কা নিজেও চোখের পানি ধরে রাখতে পারেননি।


এদিকে সম্প্রতি নিক জোনাস প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে তার প্রথম ডেটের স্মৃতি শেয়ার করেছেন। নিক জানিয়েছিলেন এটা ছিল 'গ্রুপ ডেট'। নিক 'বিউটি অ্যান্ড দ্য বিস্ট' এর লাইভ কনসার্টে প্রিয়াঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছিলেন৷ প্রিয়াঙ্কা তার প্রিয় বন্ধুকে নিয়ে আসতে চেয়েছিলেন৷ নিক তার বড় ভাই কেভিন জোনাস এবং অন্য এক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলেন।


নিজেদের প্রথম ডেটের কথা শেয়ার করে নিক বলেন, শোতে আমাদের সবচেয়ে ভালো সময় কেটেছে। আমরা কোথাও খেতে গিয়েছিলাম। জো জানতেন যে আমি এই ডেটটি নিয়ে সত্যিই অনেক আগ্রহী ছিলাম। নিক জানান, সে রাতে আমরা একে অন্যকে চুম্বন করেছিলাম।


উল্লেখ্য, ২০১৮ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা ও নিক। তাদের বয়সের ১০ বছরের ব্যবধান নিয়ে শুরুতে অনেক আলোচনা-সমালোচনা হলেও দীর্ঘ সাত বছরের দাম্পত্য জীবনে তারা সফল জুটির উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স