ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, মিত্রদের আশ্বস্ত করল যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : Sep 12, 2026 ইং
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, মিত্রদের আশ্বস্ত করল যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন: ফাইল ছবি: রয়টার্স
1768459961horizontal2.png

উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর দক্ষিণ কোরিয়া ও জাপানকে প্রতিরক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। পিয়ংইয়ংয়ের এই উৎক্ষেপণের এক দিন আগে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান পাঁচ দিনের যৌথ সামরিক মহড়া শেষ করে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরের দিকে একটি অজ্ঞাত বস্তু নিক্ষেপ করেছে। পূর্ব সাগরকে জাপান সাগরও বলা হয়।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শুক্রবার জানায়, তারা উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়ে অবগত রয়েছে। একই সঙ্গে এ অঞ্চলে নিজেদের মিত্রদের প্রতিরক্ষায় ওয়াশিংটনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।

যুক্তরাষ্ট্রের প্যাসিফিক কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, সাম্প্রতিক উৎক্ষেপণের বিষয়ে তারা অবগত এবং মিত্র ও অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ করছে।

বিবৃতিতে বলা হয়, বর্তমান মূল্যায়ন অনুযায়ী এই ঘটনা যুক্তরাষ্ট্রের সেনা, ভূখণ্ড বা এ অঞ্চলে দেশটির মিত্রদের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং এ অঞ্চলের মিত্রদের প্রতিরক্ষায় ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ।

পরে প্যাসিফিক কমান্ড জানায়, তারা একাধিক উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং সেগুলো পর্যবেক্ষণ করছে। তবে এসব উৎক্ষেপণ তাৎক্ষণিক হুমকি তৈরি করেনি বলে আগের মূল্যায়নে কোনো পরিবর্তন হয়নি।

শুক্রবার দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় জেজু দ্বীপের কাছে আন্তর্জাতিক জলসীমায় পাঁচ দিনের ‘ফ্রিডম এজ’ যৌথ নৌ মহড়া শেষ করে দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান।

সূত্র: আনাদোলু এজেন্সি


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ad300