ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান কোনও চুক্তিতে না পৌঁছালে ‌‌‘‘খারাপ কিছু’’ ঘটবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর মঙ্গলবার ওই ঘোষণা দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘‘যদি উপযুক্ত পরিবেশ থাকে, অর্থাৎ হুমকি ও অযৌক্তিক প্রত্যাশামুক্ত পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলেই কেবল ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’’তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই এই আলোচনা হবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। পরে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভ দমন করে। বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর বহর পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটন।মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘‘কিছু একটা সমাধানে’’ পৌঁছানোর বিষয়ে এখনো আশাবাদী ওয়াশিংটন। সোমবার সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনও চুক্তি না হলে ‘‘খারাপ কিছু ঘটবে’’।ইরান জোর দিয়ে বলেছে, তারা কূটনীতিতে আগ্রহী। তবে যেকোনও আগ্রাসনের জবাবে লাগামহীন প্রতিক্রিয়ারও অঙ্গীকার করেছে তেহরান। তেহরান বারবার বলেছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান।সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, তাই আমি মনে করি, যদি যুক্তরাষ্ট্রের আলোচক দল প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন—অর্থাৎ পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চয়তা দিয়ে একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছানোর পথে আসে, তাহলে আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।তিনি আরও বলেন, সেক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300