ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা বিটিএমএ’র ছবির ক্যাপশন: বিটিএমএ’র সংবাদ সম্মেলন
1768459961horizontal2.png
দেশের সুতা উৎপাদনকারী মিলগুলো রক্ষায় সরকারের পক্ষ থেকে কার্যকর কোনও উদ্যোগ না থাকায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য সব টেক্সটাইল মিল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর কাওরান বাজারে বিটিএমএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শওকত আজিজ রাসেল এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।এ সময় শওকত আজিজ রাসেল বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকেই ফ্যাক্টরি বন্ধ থাকবে। আমরা বাধ্য হয়েই এই সিদ্ধান্ত নিয়েছি। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকের ঋণ পরিশোধ করার মতো সক্ষমতা আমাদের নেই।মালিকদের আর্থিক সংকটের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের পুঁজি অর্ধেকেরও বেশি কমে গেছে। ব্যাংকের টাকা শোধ করার কোনও উপায় নেই। সব সম্পত্তি বিক্রি করলেও দায় পরিশোধ করা সম্ভব হবে না।সমস্যা সমাধানে বিভিন্ন সরকারি দফতরে ঘুরেও কোনও কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে অভিযোগ করেন বিটিএমএ সভাপতি। আমলাতান্ত্রিক জটিলতার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, সব মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগে গিয়েছি। কিন্তু সবাই পিলো পাসিংয়ের মতো দায়িত্ব একে অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। বাস্তব কোনও সিদ্ধান্ত আসছে না।বিটিএমএ’র পক্ষ থেকে দ্রুত নীতিগত সহায়তা ও শিল্পবান্ধব সিদ্ধান্ত না এলে পুরো খাত আরও গভীর সংকটে পড়বে বলেও সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ