ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী

বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন

  • প্রকাশের সময় : May 9, 2026 ইং
বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

 ভ্রমণ জগত ও ডিজিটাল স্টোরিটেলিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ (Best Travel Content Creator) হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক ও ডিজিটাল মিডিয়া ব্যক্তিত্ব আবু মোহাম্মদ সালাহ উদ্দিন, যিনি দর্শকদের কাছে সালাহউদ্দিন সুমন নামেই সমধিক পরিচিত। 


রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) তার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কার তুলে দেয়।ভ্রমণ লেখক, নির্মাতা ও উদ্যোক্তাদের অন্যতম শীর্ষ প্ল্যাটফর্ম বিটিডব্লিউএ সুমনের বৈপ্লবিক কাজের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মানে ভূষিত করে। সাবেক বিবিসি সাংবাদিক এবং ‘বেঙ্গল ভিসতার’-র প্রতিষ্ঠাতা সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে বিশ্বজুড়ে ৭০ লাখেরও (৭ মিলিয়ন) বেশি অনুসারী রয়েছে ।


পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দিন সুমন এই প্ল্যাটফর্মের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত ভ্রমণ জগতের কিংবদন্তিদের শ্রদ্ধা জানান। তিনি বলেন, “এমন একটি প্ল্যাটফর্ম থেকে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এখানে উপস্থিত অভিজ্ঞ ভ্রমণ উৎসাহীদের অসাধারণ সব গল্পের সামনে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। খ ম  হারুন, শাকূর মজিদ, আহসান হাবীব এবং জিয়া হক-এর মতো বরেণ্য ব্যক্তিত্বদের সঙ্গে এই সম্মাননা ভাগ করে নিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।


যুক্তরাষ্ট্র থেকে এক ভিডিও বার্তায় সংগঠনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল এই পুরস্কারের গুরুত্ব তুলে ধরে বলেন, “সাধারণত গুণী মানুষকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার একটি প্রবণতা থাকে। কিন্তু আমরা মনে করি, মানুষের কাজের মূল্যায়ন তার জীবদ্দশায় হওয়া উচিত।”সালাহউদ্দিন সুমনের পাশাপাশি আরও কয়েকটি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। যার মধ্যে রয়েছেন ভ্রমণ সাহিত্যে মাহফুজুর রহমান, অ্যাডভেঞ্চার ভ্রমণে মুনতাসির মামুন, আলোকচিত্রে মোস্তাফিজ মামুন, সৃজনশীল শিল্প নির্দেশনায় আনিসুজ্জামান সোহেল এবং সেরা ভ্রমণ বিষয়ক পত্রিকা হিসেবে ‘ভ্রমণ গদ্য’।


অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উম্মাদ সম্পাদক আহসান হাবীব, কনজ্যুমার রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি এএইচএম সফিকুজ্জামান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কে.এম হারুন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল। বাংলাদেশের পর্যটন খাতে সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হবে বলে সংগঠনটি নিশ্চিত করেছে।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

ad300