ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

ইরানের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় লেবানন

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
ইরানের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে চায় লেবানন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ইরানের সঙ্গে ভালো সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছে লেবানন। তবে দেশটি স্পষ্ট করে জানিয়েছে, দুই দেশের সম্পর্ক ও যোগাযোগ অবশ্যই সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে হতে হবে।

রোববার (৩০ আগস্ট) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বক্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা জানায়।

এর আগে শুক্রবার আরাগচি বলেছিলেন, ইরান লেবাননের সরকারসহ দেশটির সব রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চায়। মুসলিম বিশ্বের দেশগুলোর সঙ্গে ঐক্যের ভিত্তিতে সম্পর্ক আরও বিস্তৃত করাই ইরানের নীতিনি। এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলো ইরানের পররাষ্ট্রনীতিতে বিশেষ গুরুত্ব পায়।

তবে লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অন্য দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তারা সবসময় খোলামেলা ও গঠনমূলক অবস্থান নিয়েছে। ইরানের সঙ্গেও তারা ভালো সম্পর্ক চায়। কিন্তু দুই দেশের সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক সম্মান থাকতে হবে। 

মন্ত্রণালয় আরও বলেছে, লেবাননের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পাশ কাটিয়ে কোনো দেশের সঙ্গে যোগাযোগ গ্রহণযোগ্য নয়। যেমন কোনো লেবানিজ রাষ্ট্রদূত যদি সংশ্লিষ্ট দেশের সরকারি প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে সরাসরি বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করেন, ইরানও তা মেনে নেবে না।

লেবাননের এই বক্তব্য মূলত ইরানের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্কের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে। লেবানন চাইছে, ইরান যেন দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলোর মাধ্যমেই সম্পর্ক পরিচালনা করে এবং কোনো রাজনৈতিক বা সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে রাষ্ট্রকে পাশ কাটিয়ে সরাসরি যোগাযোগ না করে।

এদিকে আরাঘচি লেবাননের কিছু নীতির সমালোচনাও করেছেন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবিষ্যতে আরও ‘বাস্তবসম্মত’ অবস্থান নেবে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য

ad300