ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

গ্ল্যামারাস ফিটনেস কুইন দিশা পাটানি ভালোবাসেন ‘জিলাপি’

  • প্রকাশের সময় : Aug 31, 2026 ইং
গ্ল্যামারাস ফিটনেস কুইন দিশা পাটানি ভালোবাসেন ‘জিলাপি’ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বলিউড ইন্ডাস্ট্রিতে সৌন্দর্য আর ফিটনেসের নিখুঁত সমন্বয়ের সবচেয়ে বড় বিজ্ঞাপন দিশা পাটানি। বলিউডের জনপ্রিয় এ গ্ল্যামার গার্ল আবেদনময়ী অভিনয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সম্প্রতি মুক্তি পাওয়া ‘আওয়ারাপান ২’র দারুণ সাফল্য এবং সিনেমাটিতে তার গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে সরগরম বলিপাড়া। অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমাটিতে ইমরান হাশমির সঙ্গে তার অন-স্ক্রিন রসায়ন দর্শকদের প্রশংসা অর্জন করেছে।

ক্যারিয়ারের শুরু থেকেই অ্যাকশন ও থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করলেও দিশা পাটানি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’র মতো কমেডি সিনেমায়ও নজর কাড়েন। অক্ষয় কুমারসহ একঝাঁক অভিজ্ঞ তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা লাভ করেন।

ক্যারিয়ারের শুরুর পথ দিশা পাটানির জন্য খুব একটা মসৃণ ছিল না। বলিউডে টিকে থাকতে হলে অভিনয়ের পাশপাশি ফিটনেসও ঠিক রাখতে হবে— এ মন্ত্রই মেনে চলেন তিনি। আর এতেই তার এগিয়ে চলার পথ হয়ে ওঠে মসৃণ। ফিটনেসের পাশাপাশি নিজের গ্লামারস লুক নিয়ে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠছেন এই বলিউড ডিভা।

দিশা পাটানি মানেই টানটান মেদহীন শরীরের চমৎকার প্রদর্শনী। একদিকে বড় পর্দার বাণিজ্যিক ছবির সাফল্য, অন্যদিকে ফ্যাশন রানওয়ে ও ফিটনেসের নতুন আইকন হিসেবে এই অভিনেত্রী বর্তমান সময়ের অন্যতম সফল ও প্রভাবশালী ‘গ্ল্যামার গার্ল’ হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন। নিয়মিত শরীরচর্চা ও কঠোর পরিশ্রমের পাশাপাশি কঠিন ডায়েট প্ল্যান মেনে চলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশনেও দিশা পাটানি অপ্রতিরোধ্য। ফ্যাশন জগৎ থেকে শুরু করে কসমোপলিটান ম্যাগাজিনের কভারসহ প্রায় সবখানেই তিনি এখন আলোচনার শীর্ষে। ২০২৬’র ল্যাকমে ফ্যাশন উইকে র‍্যাম্পে তার উপস্থিতি সবাই উপভোগ করেন। র‍্যাম্পে তার আধুনিক ও ফিউশনধর্মী স্টাইলিশ গাউন লুকটি সমালোচক ও অনুরাগীদের প্রশংসা কুড়ায়।

ফিটনেস ধরে রাখতে দিশা নিজেকে শুধু শরীরচর্চাতেই সীমাবদ্ধ রাখেন না, নিয়মিত কিকবক্সিং এবং মিক্সড মার্শাল আর্টসও অনুশীলন করেন, যা সিনেমার স্টান্ট ও অ্যাকশন দৃশ্যে দারুণ সাহায্য করে তাকে।

এক সাক্ষাৎকারে ‘আওয়ারাপান’ তারকা জানান, সিনেমায় কোনো নির্দিষ্ট গ্ল্যামারাস দৃশ্যের শুটিংয়ের আগে তিনি তার কার্বোহাইড্রেট এবং পানি পান কড়াভাবে নিয়ন্ত্রণ করেন। পাশাপাশি ত্বকের ঔজ্জ্বল্য ধরে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন সকালে পান করেন ‘হলুদ পানি’। মিষ্টির প্রতি বিশেষ দুর্বলতা আছে উল্লেখ করে দিশা পাটানি নিজেই জানান, জিলাপি খেতে ভীষণ ভালোবাসেন তিনি। ২০২১ সালে তার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার প্রিয় জিলাপি, আজ তুমি শুধুই আমার।’ তার এই পোস্টটি সেসময় আলোচনার জন্ম দেয়।

ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করা দিশা মডেলিং ও গ্ল্যামার জগতে ক্যারিয়ার গড়ার জন্য ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষেই পড়াশোনা ছেড়ে দেন।

২০১৩ সালে ‘পন্ডস ফেমিনা মিস ইন্ডিয়া ইন্দোর’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হওয়ার পর ২০১৫ সালে তেলেগু ছবি ‘লোফার’র মাধ্যমে দিশার সিনেমায় অভিষেক। ২০১৭ সালে অ্যাকশন-কমেডি কিংবদন্তি জ্যাকি চ্যাংয়ের ‘কুং ফু ইয়োগা’ সিনেমায় অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দেন দিশা। তবে তিনি আলোচনায় আসেন সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমায় অভিনয় করে।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

পদ্মায় বাড়ছে পানি, বন্যার শঙ্কা চরাঞ্চলে

ad300