ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

আনসারের অভিযানে মুগদা হাসপাতালে ছিনতাইকারী আটক

  • প্রকাশের সময় : Sep 5, 2026 ইং
আনসারের অভিযানে মুগদা হাসপাতালে ছিনতাইকারী আটক ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ষষ্ঠ তলার আইসিইউ-১ এর সামনে ৪ সেপ্টেম্বর (শুক্রবার) দুপুর পৌনে একটার দিকে এক ছিনতাইয়ের ঘটনা ঘটে। মুমূর্ষু রোগী ও স্বজনদের ভিড়ের সুযোগ নিয়ে নাজমুল আলম বিপ্লব (২৮) নামের এক ছিনতাইকারী মোবাইল ও ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে।

সেখানে দায়িত্বরত ঢাকা মহানগর আনসার পূর্ব জোনের সবুজবাগ থানাধীন হাসপাতালের একটি টহল দল তখন দ্রুত তৎপরতা দেখায়। পিসি মোঃ জাকিউল ইসলামের নেতৃত্বে আনসার সদস্য শ্রী সুজিত চন্দ্র ও আনসার শ্রী তাপস চন্দ্র অত্যন্ত সাহসিকতার সাথে ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন।

আটকের পর আনসার সদস্যরা তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া স্মার্টফোন ও ব্যাগটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় মানুষের মূল্যবান মালামাল রক্ষা পাওয়ায় উপস্থিত ভুক্তভোগী ও সবার মাঝে দ্রুত স্বস্তি নেমে আসে।

পরবর্তীতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাদের নির্দেশনা অনুযায়ী আটক বিপ্লবকে স্থানীয় থানা পুলিশে সোপর্দ করা হয়। দেশের সরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা সার্বক্ষণিক নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে তৎপর রয়েছে, এই ঘটনা তারই আরো একটি দৃষ্টান্ত।

নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300