ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী

বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট

  • প্রকাশের সময় : Sep 19, 2026 ইং
বিবাহবার্ষিকীতে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

জীবনের নানা ভুল, কষ্ট আর অভিজ্ঞতার কথা তুলে ধরে বিবাহবার্ষিকীতে আবেগঘন একটি ফেসবুক পোস্ট দিয়েছেন মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। সেখানে নিজের জীবনের কঠিন সময়গুলোর কথা স্মরণ করে জীবনসঙ্গী ও শ্বশুরবাড়ির পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রত্যেক মানুষের মতো আমিও জীবনে অনেক ভুল করেছি। কিন্তু আমার কিছু ভুলকে শুধু শুধু ভুল বললে হবে না, লিটরালি নিজের সঙ্গে নিজে অন্যায় করেছি। সামাজিকতা রক্ষায় নিজ চরিত্রের বাইরে গিয়ে অন্যায় সহ্য করেছি।

নিজের জীবনের তিক্ত অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি লেখেন, ‘পচা শামুকে পা কেটে এমন দাগ ফেলেছি যে প্লাস্টিক সার্জারি করেও সে দাগ তোলা যাবে না।’ পরিস্থিতি সামলাতে কখনো কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। পাশাপাশি নিজের ও অন্যের ওপর জমে থাকা জেদ সরাতে কাউন্সেলিং ও থেরাপির আশ্রয় নেওয়ার কথাও উল্লেখ করেন।ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘আল্লাহ তো মহান, আল্লাহ তার সৃষ্টিকে খুব বেশিদিন কষ্টে রাখেন না। তিনি আমাকেও এত বছরের কষ্ট সহ্য করার উপহার স্বরূপ এই ভদ্রলোককে আমার জীবনে পাঠিয়েছেন। তারচেয়েও বড় উপহার আমাকে চমৎকার একটা পরিবারের অংশ করেছেন।’

শ্বশুর-শাশুড়ির সঙ্গে নিজের সবকিছু ভাগ করে নেওয়া, নিজের পরিবারের নানা বিষয় নিয়ে তাদের সঙ্গে হাসাহাসি করা এবং ননদের সঙ্গে স্বামীকে নিয়ে মজা করার মতো স্বাচ্ছন্দ্যের কথাও তুলে ধরেছেন। সবশেষে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ।’

তবে আবেগঘন কথার পাশাপাশি স্বামীর জন্য দিয়েছেন মজার দুটি ‘শিক্ষা’ও। তার ভাষায়, সামনের বছরের প্রতিপাদ্য বিষয়- ‘রুম থেকে বের হলে লাইট/ফ্যান/এসি অফ করতে হয়’ এবং ‘ফ্রিজ থেকে পানি বের করলে ফ্রিজের দরজা বন্ধ করতে হয়।’


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ad300