ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার

  • প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
‘ডাকিনী বিদ্যা’য় পায়েল সরকার ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

পর্দায় এবার আসছে ‘ডাকিনী বিদ্যা’। প্রচলিত ধারণা অনুযায়ী এই শব্দবন্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মারণ, উচাটন ও বশীকরণের মতো বিষয়, যার সাহায্যে নাকি সহজেই মানুষের ক্ষতি করা যায়। নামের মধ্যেই এক ধরনের ভয় কাজ করে। কিন্তু ডাকিনী বিদ্যা মানেই শুধুই খারাপ কিছু নয়, সৌনব নাগ পরিচালিত নতুন ছবিতে উঠে আসবে ঠিক এই বার্তাটিই।

‘ডাকিনী বিদ্যা’ নামের টালিউডের এই সিনেমায় অভিনয় করছেন পায়েল সরকার, ঋষভ বসু, বিশ্বরূপ বিশ্বাস ও সাহেব চট্টোপাধ্যায়। ছবিতে দেখানো হবে যে ডাকিনী বিদ্যা আসলে কোনো ক্ষতিকর সাধনা নয়। তন্ত্রের ব্যবহার কীভাবে হয়, এর প্রভাবে মানুষের কি শুধুই ক্ষতি হয় নাকি ভালো কিছুও হয়, সে কথাই বলবে এই ছবি। এ ছাড়া ছবির চরিত্রেরা কীভাবে এই বিদ্যার সঙ্গে জড়িয়ে পড়েছে, তার উত্তরও মিলবে সিনেমায়।

কারা আসলে ডাকিনী, যক্ষিণী ও কর্ণপিশাচিনী এবং তাদের সঙ্গে সংযোগের বিদ্যাটি ঠিক কেমন, তা নিয়ে ছবিটিতে আলোচনা করা হবে। এই বিদ্যা কীভাবে লাভ করা যায় এবং তা অর্জনের পর একজন সাধকের কী পরিণতি হয়, সেসব প্রশ্নের সন্ধানও মিলবে এখানে। গল্পের পরতে পরতে জড়িয়ে রয়েছে রহস্য ও প্রতিশোধের আখ্যান। ছবির কিছু অংশের শুটিং হবে সুন্দরবনে, ফলে পর্দায় ভেসে উঠবে সুন্দরবনের মনোরম কিছু দৃশ্য। সেই সুন্দর প্রকৃতি আবার কখনো ভয়ঙ্কর রূপও ধারণ করবে। এই রোমাঞ্চের পাশাপাশি পর্দায় ফুটে উঠবে প্রেমের একটি গল্পও।

পরিচালক জানিয়েছেন, এই ছবি মূলত প্রেম, জীবন ও প্রতিশোধের আখ্যান। ছবিতে যেমন ভয় রয়েছে, তেমনই রয়েছে প্রেম এবং নাচ ও গান। কীভাবে তন্ত্র ছবির চরিত্রগুলোর দৈনন্দিন জীবনকে নিয়ন্ত্রণ করছে, তা-ই ফুটিয়ে তোলা হবে পুরো ছবি জুড়ে।

ছবিটিতে আরও একটি দীর্ঘ তারকাকুল রয়েছে। উল্লেখ্য, অমিতাভ ভট্টাচার্য, পারিজাত চৌধুরী, শ্রীতমা বৈদ্য, শ্রীতমা দে, অরুণাভ দে, শতদীপ সাহা, প্রদীপ ধর, পারমিতা মুখোপাধ্যায় ও অনির্বাণ সিকদারও এই সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স