ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

রাজবীরকে কাঁদিয়ে সিক্রেট রুমে নন্দিনী

  • প্রকাশের সময় : Nov 3, 2026 ইং
রাজবীরকে কাঁদিয়ে সিক্রেট রুমে নন্দিনী ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

বিগ বস’ বাংলার ঘরে পা রাখার পর থেকেই সবার নজর কেড়েছেন রাজবীর। তার সঙ্গে নন্দিনীর প্রেমের সম্পর্ক জমিয়ে তুলেছে পুরো বাড়ি। তবে নন্দিনীর বিদায়বেলায় দেখা গেল আবেগঘন দৃশ্য। এ দিন রাজবীরের জ্যাকেট গায়ে জড়িয়ে নন্দিনীর ঠোঁটে ঠোঁট রাখার দৃশ্য মন কেড়েছে অনুরাগীদের। ‘রাজনন্দিনী’ জুটি ভেঙে যাওয়ায় অনেকের মন খারাপ হলেও এই বিদায়ী দৃশ্য সবার হৃদয় ছুঁয়ে গেছে। তবে রোববার ‘দাদার দরবার’ পর্বে ছিল একের পর এক চমক। বাড়ি থেকে বেরিয়ে ঠিক কোন গোপন ডেরায় ঠাঁই নিলেন নন্দিনী?

নন্দিনী বিদায় নেওয়ায় যখন কান্নায় ভেঙে পড়েন রাজবীর, তখন বড় চমক নিয়ে হাজির হন সঞ্চালক সৌরভ গাঙ্গুলী। দর্শকের ভোটে ঘরের বাইরে যাওয়ার নির্দেশ এলেও নন্দিনীকে জানানো হয়, তাকে এবার থাকতে হবে সিক্রেট রুমে। সৌরভ তাকে জানান, ঘর থেকে বেরিয়ে এলেও তার সঙ্গে দেখা করতে চান খোদ ‘বিগ বস’।

অভিনেত্রীর কাছে এই সুযোগ যেন হাতে চাঁদ পাওয়ার সমান। সিক্রেট রুমে প্রবেশ করার পরপরই নন্দিনীর হাতে আসে ‘বিগ বস’-এর লেখা একটি চিঠি। সেখানে দেয়ালজুড়ে রয়েছে একটি বড় ডিসপ্লে। সেই স্ক্রিনের সামনে বসেই ঘরের ভেতরের প্রতিযোগীদের সব কর্মকাণ্ড দেখতে পাবেন নন্দিনী। এছাড়া দেয়ালে লাগানো রয়েছে তিনটি ভিন্ন রঙের লাইট, যার প্রতিটির নির্দিষ্ট অর্থ রয়েছে।

সিক্রেট রুমে বসে শুধু প্রতিযোগীদের কাজের ওপর নজর রাখাই নয়, নন্দিনীকেও দেওয়া হবে নানা ধরনের কাজ। তবে ঘরের অন্য প্রতিযোগীদের কেউই তার এই গোপন ঘরে থাকার বিষয়টি জানেন না। সব মিলিয়ে, বিভিন্ন টাস্ক শেষ করে নন্দিনী কি খুব শীঘ্রই আবার মূল ঘরে ফিরে আসবেন? এই প্রশ্নই ঘুরছে অনেকের মনে। আর এই রহস্যের জট খুলতে অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ