ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন জাহ্নবী কাপুর

  • প্রকাশের সময় : Nov 10, 2026 ইং
নাকে অস্ত্রোপচার করিয়েছিলেন জাহ্নবী কাপুর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

শ্রীদেবীর মৃত্যুর কয়েক মাস পরেই বলিউডে পা রেখেছিলেন কন্যা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে শশাঙ্ক খৈতানের ‘ধড়ক’ ছবিতে তার সফর শুরু। কিন্তু অভিনয়জগতে মেয়ের আসা নিয়ে প্রথম থেকেই খুব একটা আগ্রহী ছিলেন না প্রয়াত অভিনেত্রী। মেয়ে তার মতো অভিনেত্রী হোক, তা চাননি তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে মেয়ের সিদ্ধান্ত মেনে নিতে শুরু করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয়ে আসার বিষয়ে মায়ের সম্মতি পাওয়া নিয়ে কথা বললেন জাহ্নবী।

জাহ্নবী জানান, এক দিন মাকে অভিনয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি। প্রথমে বেশ অবাক হয়েছিলেন শ্রীদেবী। পরে অবশ্য মেয়েকে সম্মতি দিয়ে বলেছিলেন, ঠিক আছে, তবে এই কাজের জন্য তোমাকে নিজের পুরো জীবনটা দিয়ে দিতে হবে! এর পরই অকপটে জাহ্নবী স্বীকার করেন, তার নাকে অস্ত্রোপচার হয়েছিল। রসিকতা করেই অভিনেত্রী বলেন, আগে মা একটু দ্বিধায় ছিলেন। তবে আমার নাকের অস্ত্রোপচারের পরেই বোধ হয় তার মনে হয়েছিল, আমার মধ্যে সম্ভাবনা রয়েছে!

জাহ্নবী জানান, সৌন্দর্যচর্চা এবং অস্ত্রোপচারের বিষয়টি তার বড় হয়ে ওঠারই একটা অংশ ছিল। কারণ, তার মা শ্রীদেবীও নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন। জাহ্নবী জানান, মায়ের সেই সিদ্ধান্ত তাদের পরিবারের জীবনে বড় পরিবর্তন এনেছিল। এর আগেও একাধিকবার জানিয়েছেন, সৌন্দর্য সম্পর্কে তার ধারণা তৈরি হওয়ার পেছনে মায়ের প্রভাব ছিল অনেকটাই।

নিজের অস্ত্রোপচার নিয়ে গত বছর মুখ খুলেছিলেন জাহ্নবী। একটি আলোচনাসভায় তিনি বলেছিলেন, আমার মনে হয়, আমি যা করিয়েছি, তা খুব বুঝেশুনে, সংযত ভাবে এবং যথেষ্ট বুদ্ধিমত্তার সঙ্গে করেছি। অবশ্যই এ ক্ষেত্রে মায়ের পরামর্শ পেয়েছিলাম।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স