ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস

  • প্রকাশের সময় : Nov 11, 2026 ইং
আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেলস ডে। প্রতি বছর ১১ নভেম্বর (১১/১১) দিবসটি বিশ্বব্যাপী উদযাপিত হয়। এই দিনটি অবিবাহিত ব্যক্তিদের তাদের সিঙ্গেল স্ট্যাটাস উদযাপন করার এবং নিজেদের প্রতি ভালোবাসা প্রকাশের একটি বিশেষ দিন।

অবিবাহিত বা একা থাকা মানুষের নিজেদের উদযাপনের দিন হিসেবে পরিচিত হলেও সময়ের সঙ্গে এটি বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন শপিং উৎসবে পরিণত হয়েছে।

সিঙ্গেলস ডে উদযাপনের সূচনা ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরে। অবিবাহিত শিক্ষার্থীরা নিজেদের একাকিত্বকে ইতিবাচকভাবে উদযাপন করতে এবং নিজেদের জন্য উপহার কিনতে দিনটি পালন শুরু করেন।

দিনটির তারিখের মধ্যেও রয়েছে বিশেষ তাৎপর্য। ১১ নভেম্বরকে সংখ্যায় লিখলে হয় ১১/১১। অর্থাৎ তারিখটিতে রয়েছে চারটি ‘১’। এই চারটি একক সংখ্যা অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রতীক হিসেবে বিবেচিত হয়।

পরবর্তী সময়ে দিনটি বাণিজ্যিক রূপ পেতে শুরু করে। ২০০৯ সালে চীনের ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা সিঙ্গেলস ডে’কে বড় পরিসরে অনলাইন শপিং উৎসব হিসেবে চালু করে। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি ঘিরে শুরু হয় ব্যাপক কেনাকাটা ও মূল্যছাড়ের আয়োজন।

বর্তমানে সিঙ্গেলস ডে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন শপিং আয়োজনগুলোর একটি। অনেক ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডে ও সাইবার মানডের চেয়েও বেশি কেনাকাটা হয় এই দিনকে কেন্দ্র করে।

এ দিনটি উদযাপনে কেউ নিজের জন্য পছন্দের উপহার কেনেন, কেউ বন্ধুদের সঙ্গে সময় কাটান, আবার কেউ একা থাকার স্বাধীনতা ও আনন্দ উদযাপন করেন।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স