ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

ইরানের সঙ্গে সমঝোতায় পুতিনকে মধ্যস্থতার অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : Nov 14, 2026 ইং
ইরানের সঙ্গে সমঝোতায় পুতিনকে মধ্যস্থতার অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্র ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে তেহরানকে রাজি করানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মধ্যস্থতার অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এমন দাবি করেছেন ইরানের প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।

আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে গালিবাফ বলেন, মস্কো সফরের সময় মার্কিন কর্মকর্তারা পুতিনের সঙ্গে কথা বলেন। সে সময় তারা ইরানের সঙ্গে যোগাযোগ করে দেশটিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি করানোর অনুরোধ জানান।

গালিবাফ বলেন, ‘রাশিয়া সফরের সময় পুতিনের সঙ্গে কথা বলেছিলেন মার্কিনিরাই। তারা তাকে ইরানের সঙ্গে কথা বলতে বলেছিলেন, যাতে যে কোনোভাবে ইরান তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে রাজি হয়।’তবে ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতা করতে পুতিনকে যুক্তরাষ্ট্র অনুরোধ জানিয়েছিল কি না, এ বিষয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রশ্নের সরাসরি জবাব দেয়নি হোয়াইট হাউস।

বৃহস্পতিবার রাশিয়া সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। ইউক্রেনের চলমান যুদ্ধ নিয়ে আলোচনার জন্য তারা পুতিনের সঙ্গে বৈঠক করেন।

তবে বৈঠকের পর বক্তব্যে পুতিন কিংবা ট্রাম্পের দূতেরা কেউই ইরান নিয়ে কোনো আলোচনার কথা উল্লেখ করেননি।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স