ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
চঞ্চল-পরীকে নিয়ে ‘শাস্তি’ গল্পের সাম্প্রতিক রূপ ছবির ক্যাপশন: সংবাদ সম্মেলনে পরী ও চঞ্চল
1768459961horizontal2.png
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ থেকে অনুপ্রাণিত নির্মিতব্য এই সিনেমার নামও ‘শাস্তি’। নির্মাণ করছেন লীসা গাজী। যিনি এর আগে ‘বাড়ির নাম শাহানা’ নির্মাণ করে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। সেই সঙ্গে ৯৮তম একাডেমি পুরস্কার আসরে সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্র বিভাগে একজন নারী পরিচালিত বাংলাদেশের প্রথম অফিসিয়াল চলচ্চিত্র হিসাবে জমা হয়ে ইতিহাস তৈরি করেছেন।

 ঢাকার একটি অভিজাত হোটেলে প্রেস কনফারেন্সের মাধ্যমে ‘শাস্তি’ সিনেমার নাম ও অভিনেতাদের পরিচয় প্রকাশ করা হয়। এই আয়োজনে পরিচালক, প্রযোজক, অভিনয়শিল্পীসহ গণমাধ্যমের অনেকেই উপস্থিত ছিলেন।

জানানো হয়, সিনেমার চারটি প্রধান চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী, পরীমণি, আনান সিদ্দিকা ও অর্ক দাস।

ঢাকার জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার লাকির রহস্যময় মৃত্যুকে ঘিরে সিনেমার মূল গল্প আবর্তিত হয়েছে।

নির্মাতা পক্ষ জানায়, রবীন্দ্রনাথের ছোটগল্প থেকে অনুপ্রাণিত হলেও ছবিটি নির্মিত হচ্ছে সমকালীন বাস্তবতায়। যেখানে ভার্চুয়াল জীবন, মিডিয়ার বিচার এবং ব্যক্তিগত সম্পর্কের জটিলতা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এক উন্মত্ত শহরে শাস্তির দাবির মুখে ধীরে ধীরে উন্মোচিত হয় একটি পরিবারের গোপন অন্ধকার, বিশ্বাসঘাতকতা ও নীরব লড়াইয়ের গল্প।

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘‘রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গল্প ‘শাস্তি’র আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপান্তরে কাজ করা যেকোনও অভিনেতার জন্যই বড় পাওয়া। পরিচালক লীসা গাজীর গল্পের গাঁথুনি আর চরিত্র নির্মাণের মুনশিয়ানা আমাকে মুগ্ধ করে। এখানে প্রতিটি চরিত্রের অনেকগুলো স্তর আছে, যা পর্দায় ফুটিয়ে তোলাটা বেশ চ্যালেঞ্জিং।’’

পরীমণি বলেন, ‘পরিচালক যখন আমাকে এই সিনেমার চিত্রনাট্য শোনান, আমি এক মুহূর্তেই রাজি হয়ে যাই। সমসাময়িক প্রেক্ষাপটে এই গল্পের নারী চরিত্রগুলোকে যেভাবে এখানে তুলে ধরা হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। চঞ্চল ভাইয়ের মতো গুণী একজন অভিনেতা ও সব সহশিল্পীদের সঙ্গে কাজ করা নিয়ে আমি এক্সসাইটেড।’

পরিচালক লীসা গাজী বলেন, ‘আমরা যে সময়ে বাস করছি, সেই সময়টাকে বোঝার চেষ্টা থেকেই গল্পটা এসেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে এর অঙ্কুরোদগম হলেও এটি আজকের বাস্তবতায় টানাপড়েনের প্রতিচ্ছায়া। এই ছবিটি সময়ের সাথে যেমন বোঝাপড়া তেমনি নিরন্তর আশার সন্ধান করে ফেরাও বটে।’

লীসা গাজীর অনন্য পরিচালনা এবং চঞ্চল-পরীমণিসহ মেধাবী শিল্পীদের নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পের আধুনিক রূপান্তর ‘শাস্তি’ দর্শকদের হৃদয়ে দাগ কাটার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা জোগাবে বলে বিশ্বাস করেন প্রযোজক আবিদ আজিজ মার্চেন্ট।

আন্তর্জাতিক প্রযোজনায় নির্মিতব্য ‘শাস্তি’ প্রযোজনা করছে কমলা কালেক্টিভ (বাংলাদেশ, যুক্তরাজ্য), সানাত ইনিশিয়েটিভ (পাকিস্তান), অডেইশাস অরিজিনালস (ভারত, যুক্তরাষ্ট্র), গুপি বাঘা প্রোডাকশনস (বাংলাদেশ), স্ক্রিনক্সোপ (অস্ট্রেলিয়া) এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্কশপ ইনকর্পোরেটেড (হংকং)।

‘শাস্তি’ সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে ২০২৬ সালের অক্টোবর-নভেম্বরে, ঢাকায়।


নিউজটি আপডেট করেছেন : নিউজ ডেস্ক:

কমেন্ট বক্স