ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা

  • প্রকাশের সময় : Jan 22, 2026 ইং
বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা ছবির ক্যাপশন: শাকিবা বিনতে আলী
1768459961horizontal2.png

বিয়ে করলেন এক সময়ের আলোচিত নায়িকা শাকিবা বিনতে আলী। ছোট পর্দার অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

জানা গেছে, সোমবার (১৯ জানুয়ারি) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়ের সাজে ছবি পোস্ট করেছেন শাকিবাও।

সঙ্গে লিখেছেন ‘অপরিচিত বন্ধুর চেয়ে পরিচিত শত্রুকে বিয়ে করা শ্রেয়।’

অভিনেতা শেখ উজ্জ্বল হোসেনের সঙ্গে ঘর বেঁধেছেন শাকিবা বিনতে আলী

উল্লেখ্য, ২০০৫ সালে ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন শাকিবা। তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র জীবনের ‘গ্যারান্টি নাই’। এরপর, তিনি প্রায় ৪০টি চলচ্চিত্রে অভিনয় করেন। 

ক্যারিয়ারে শাকিব খান, আমিন খান, অমিত হাসান, আলেকজান্ডার বোসহ অনেক জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন তিনি।

অশ্লীলতার চরম দুঃসময়ে শাকিবা সিনেমা থেকে বিরতি টানেন। এরপর তাকে কিছু টিভি নাটকে দেখা গেছে। আবারও ফিরে ২০১৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘রোহিঙ্গা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

তবে আবারও কাজ থেকে দূরে রয়েছেন তিনি।

অন্যদিকে উজ্জ্বলও একসময় নিয়মিত অভিনয় করতেন। যদিও এখন অবশ্য অনিয়মিত তিনি।


নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ