ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

প্রথমবার একসঙ্গে ধানুশ-শ্রীলীলা

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
প্রথমবার একসঙ্গে ধানুশ-শ্রীলীলা ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
প্রথমবার একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুপারস্টার ধানুশ ও শ্রীলীলা। ‘আমরন’খ্যাত নির্মাতা রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই ছবির অস্থায়ী নাম রাখা হয়েছে ‘ডি ৫৫’। কয়েক সপ্তাহ আগে আনুষ্ঠানিকভাবে ছবিটির ঘোষণা দেওয়া হলে গুঞ্জন ওঠে, এতে ধানুশের বিপরীতে অভিনয় করবেন সাই পল্লবী। তবে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ছবির নির্মাতা ঘোষণা করেন দক্ষিণী সেনসেশন শ্রীলীলার নাম।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ঘোষণায় নির্মাতা দল নিশ্চিত করেছে, ধানুশের সঙ্গে প্রধান নারী চরিত্রে দেখা যাবে শ্রীলীলাকে।ধানুশ নিজেও তার প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ান্ডারবার স্টুডিওর ব্যানারে নির্মিত এই সিনেমায় শ্রীলীলাকে স্বাগত জানিয়েছেন। ঘোষণাটি প্রকাশ করে নির্মাতারা লেখেন, এটা আপনি ভাবেননি। ‘ডি ৫৫’ সিনেমায় স্বাগত ঝলমলে শ্রীলীলাকে।অ্যাকশনধর্মী এই সিনেমায় বর্ষীয়ান অভিনেতা মামুট্টির যুক্ত হওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। প্রথমদিকে অন্য একটি প্রযোজনা সংস্থার ব্যানারে ছবিটি নির্মাণের কথা থাকলেও পরে তারা সরে দাঁড়ায়। এরপর সব স্বত্ব ধানুশের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়।সম্প্রতি নির্মাতারা আরও জানান, সিনেমাটির গান ও আবহসংগীত পরিচালনা করবেন সাই অভ্যঙ্কর। এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন ধানুশ, শ্রীলীলা, সুরকার সাই অভ্যঙ্কর এবং নির্মাতা রাজকুমার পেরিয়াসামি।ধানুশকে সবশেষ দেখা যায়, ‘তেরে ইশক মে’ হিন্দি সিনেমায় । আনন্দ এল রাই পরিচালিত এই সিনেমায় শঙ্কর চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিপরীতে অভিনয় করেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন।এদিকে সামনে ধানুশকে দেখা যাবে অ্যাকশন থ্রিলার ‘কারা’ সিনেমায়। ‘পর থোজিল’ খ্যাত নির্মাতা ভিগনেশ রাজা পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন মামিতা বাজু। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন করুণাস, জয়রাম, সুরাজ ভেঞ্জারামুদু প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তির সম্ভাবনা রয়েছে।অন্যদিকে শ্রীলীলা সম্প্রতি তামিল সিনেমায় অভিষেক করেছেন ‘পরশক্তি’ ছবির মাধ্যমে। সুধা কঙ্গারা পরিচালিত এই রাজনৈতিক পটভূমির সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন শিবকার্তিকেয়ন ও রবি মোহন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অথর্ব মুরালি।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স
নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

ad300