ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাণিজ্য বাধা কমলে বাংলাদেশে কম দামে মিলবে মার্কিন পণ্য: রাষ্ট্রদূত জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ব্যয়ের দৌড়ে পিছু হটছে আয় আইএমএফের ঋণ পেতে মানতে হবে ৪ কঠিন শর্ত খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সোলার এক্সপোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মহাপরিচালকের উদ্যোগে মৃত আনসার সদস্যের ব্যাংকঋণ পরিশোধ জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আলালের সাক্ষাৎ ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠায় গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী পরিচ্ছন্নতার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালকে ৭ দিন সময় দিলেন প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী ট্রাম্পের নৈশভোজে তারেক রহমান, ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস হাদিরায় চেয়ারম্যান পদে আলোচনায় এগিয়ে এস. এম. আল হেলাল জ্বালানির দাম বাড়ায় ফ্লাইট কমাচ্ছে কয়েকটি মার্কিন এয়ারলাইনস

বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

  • প্রকাশের সময় : Feb 3, 2026 ইং
বেবিবাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png
ফের মা হতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে যেন মুহূর্তেই সব আলো টেনে নেন নিজের দিকে । আড়াল নয়, লুকোচুরি নয়— উন্মুক্ত বেবি বাম্প নিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটতে হাঁটতে ভক্তদের সামনে তুলে ধরেন জীবনের নতুন অধ্যায়ের গল্প। শুধু উপস্থিতি নয়, সেই সঙ্গে নিজের শারীরিক অবস্থার কথাও ভক্তদের জানান এই সুন্দরী।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোনম কাপুর বর্তমানে গর্ভাবস্থার শেষ পর্যায়ে রয়েছেন; চলতি বছরের বসন্তেই তার কোলজুড়ে নতুন অতিথি আসার কথা রয়েছে।সেই অনুষ্ঠান শেষে ফেরার সময় আলোকচিত্রীরা সোনমকে ঘিরে ধরেন। এ সময় এক সংবাদকর্মী অভিনেত্রীর স্বাস্থ্যের খোঁজ নিয়ে প্রশ্ন করলে তিনি হাসিমুখে উত্তর দেন। সোনম বলেন, আমি খুব ভালো আছি, আপনাদের অনেক ধন্যবাদ। সাধারণত গর্ভাবস্থায় তারকারা জনসমাগম এড়িয়ে চললেও সোনমের এমন সৌজন্যবোধ সামাজিক মাধ্যমে প্রশংসিত হচ্ছে।উল্লেখ্য, ২০২২ সালে সোনম ও আনন্দ আহুজা দম্পতির প্রথম সন্তান ‘বায়ু’র জন্ম হয়। বর্তমানে তিন বছর বয়সী বায়ুর বড় হওয়ার পাশাপাশি নতুন সদস্যের অপেক্ষায় দিন গুনছে কাপুর ও আহুজা পরিবার। ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের এই সফর নিয়ে সোনম বেশ ইতিবাচক। বর্তমানে তিনি মুম্বাইয়ে তার বাবা, অভিনেতা অনিল কাপুরের বাড়িতেই অবস্থান করছেন।

নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক

কমেন্ট বক্স