ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট ভারতগামী ফ্লাইটে একের পর এক বোমা হামলার হুমকি ট্রাম্প-শি বৈঠকে তাইওয়ান ইস্যু নিয়ে উদ্বেগ পুলিশকে যেন কেউ দেশ ও জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড ২০২৫: সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সম্মানিত হলেন সালাহউদ্দিন সুমন প্রধানমন্ত্রীর সঙ্গে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠক জলবায়ু ও শান্তির লক্ষ্যে ঢাকায় বৈশ্বিক নেতৃত্বের ঐক্য-রয়্যাল কনক্লেভ ২০২৬ প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী বগুড়ার বাগবাড়ীতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া, বাড়ছে উত্তেজনা বন্ধ হয়ে গেল দেশের একমাত্র ডিএপি সার কারখানা কেন অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া? জনগণকে ‘ই-হেলথ কার্ড’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপ প্রধানের সাক্ষাৎ ইরান আলোচনায় ফিরে না এলেও কিছু যায় আসে না : ট্রাম্প এমন সশস্ত্র বাহিনী চাই, যাদের বহিঃশক্তি সমীহ করবে: প্রধানমন্ত্রী

জেল থেকে বের হয়ে মিমির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা যুবকের

  • প্রকাশের সময় : Feb 21, 2026 ইং
জেল থেকে বের হয়ে মিমির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা যুবকের ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পাল্টা আইনি ব্যবস্থা নিয়েছেন বনগাঁর অনুষ্ঠান আয়োজক তনয় শাস্ত্রী। জেল থেকে মুক্তি পাওয়ার পর অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলার পাশাপাশি এবার সরাসরি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। 


সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁয় একটি অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ তুলেছিলেন মিমি চক্রবর্তী। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের মূল আয়োজক তনয় শাস্ত্রীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন অভিনেত্রী। সেই অভিযোগে গত মাসে গ্রেপ্তার হয়ে ১৪ দিন জেলহাজতে থাকতে হয় তনয়কে। জেল থেকে মুক্তি পাওয়ার পরপরই মিমির বিরুদ্ধে সরব হন তিনি।


শুক্রবার বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে তনয় শাস্ত্রী জানান, মিমি চক্রবর্তীকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে। অন্যায়ের বিচার চেয়ে তিনি এরই মধ্যে বনগাঁ থানায় অভিনেত্রীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।



তনয় শাস্ত্রীর দাবি, অনুষ্ঠানে আসার জন্য মিমি ২ লাখ ৬৫ হাজার রুপি পারিশ্রমিক নিয়েছিলেন। কাজ পূর্ণ না হওয়ায় তিনি সেই অর্থ ফেরত চান। পাশাপাশি তার সামাজিক সম্মানহানির ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ রুপি দাবি করে আগেই একটি মানহানির মামলা করেছেন তিনি।


আয়োজকের দাবি অনুযায়ী, ওই দিন মিমিকে কোনো অপমান করা হয়নি। বরং তিনি নির্ধারিত সময়ের চেয়ে অনেক দেরিতে আসায় তাকে শুধু মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে বলে অভিযোগ তার। জেল থেকে বেরিয়েই তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, আমি এর শেষ দেখে ছাড়ব।



এই বিষয়ে এখন পর্যন্ত মিমি চক্রবর্তীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স