ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

চার নায়িকার সাজে আভিজাত্য, চোখেমুখে রহস্য!

  • প্রকাশের সময় : Feb 23, 2026 ইং
চার নায়িকার সাজে আভিজাত্য, চোখেমুখে রহস্য! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আসন্ন ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছেন সময়ের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফী। গত শনিবার ও রোববার পর পর দুটি পোস্টার প্রকাশ করে তার নতুন চলচ্চিত্র ‘প্রেশার কুকার’-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। দুটি পোস্টারেই দেখা গেছে প্রধান চার নারী চরিত্রকে; যা ইতোমধ্যে দর্শক মহলে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। 


‘প্রেশার কুকার’ সিনেমাটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন চারজন নারী। তাদের মধ্যে, শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী। নির্মাতা জানান, ঢাকা শহরে নারীদের প্রাত্যহিক জীবনের সীমাবদ্ধতা, না বলা কষ্ট এবং অদৃশ্য লড়াইয়ের প্রেক্ষাপটেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে। 



রাফীর মতে, এই শহরটি নারীদের জন্য এক ধরনের ‘প্রেশার কুকার’, যেখানে জমে থাকা নীরব আর্তনাদ সহ্য করতে না পেরেই যেন এই গল্পের ‘সিটি’ বেজে ওঠে।


সাধারণত ঢালিউডের বাণিজ্যিক ধারার সিনেমায় নায়ক-নির্ভর গল্পের আধিক্য থাকলেও রাফী এখানে ব্যতিক্রমী পথে হেঁটেছেন। কোনো প্রধান পুরুষ চরিত্র ছাড়াই চার নারীকে কেন্দ্র করে এই ভিন্ন উদ্যোগ নিয়েছেন নির্মাতা। নতুন লুকে দেখা গেছে, সাজসজ্জায় আভিজাত্যের ছাপ থাকলেও চার নায়িকার চোখেমুখে এক ধরনের রহস্য ভেসে উঠেছে। সামাজিক মাধ্যমে অনেকেই এই লুকের সাথে বলিউডের ‘হীরামান্ডি’র লুকের সঙ্গে তুলনা করছেন।



জানা গেছে, সিনেমাটি কানন ফিল্মস ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে যৌথভাবে প্রযোজনা করেছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। তবে সিনেমাটির প্রযোজনাতেও আছেন নির্মাতা। 


সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে সিনেমাটি।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে

যে কোনো দলের বৈধ প্রার্থী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে

ad300