ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

কলকাতা যতবার ডাকবে ততবার আসব : আরিফিন শুভ

  • প্রকাশের সময় : Feb 28, 2026 ইং
কলকাতা যতবার ডাকবে ততবার আসব : আরিফিন শুভ ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

আন্তর্জাতিক অঙ্গনে এবার নিজের মুন্সিয়ানা দেখাতে যাচ্ছেন চিত্রনায়ক আরিফিন শুভ। মুক্তি পাচ্ছে তার ওয়েব সিরিজ ‘জাজ সিটি’। ইতোমধ্যে বহুল প্রতীক্ষিত ভারতীয় এই সিরিজটির মুক্তির তারিখও জানিয়ে দেওয়া হয়েছে; এখন চলছে প্রচারণার কাজ। 

সদ্যই কলকাতায় পাড়ি জমিয়েছেন আরিফিন শুভ। বর্তমানে সেখানেই অবস্থান করছেন নায়ক। ‘জ্যাজ সিটি’র প্রচারণা উপলক্ষেই তার এই সফর। সেখানে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনের এক বিশেষ সাক্ষাৎকারে নিজের কাজ, সহশিল্পী এবং ক্যারিয়ার ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা।


শুভ তার নতুন সিরিজ ‘জ্যাজ সিটি’ সম্পর্কে বলেন, কোনো জটিল বা ভারি বিষয়কে বিনোদনের মোড়কে উপস্থাপন করা বেশ কঠিন কাজ। পরিচালক সৌমিক সেন এই সিরিজে কৌতুক, ব্যঙ্গ ও বুদ্ধিদীপ্ত সংলাপের মাধ্যমে সেই কঠিন কাজটিই সহজ করে তুলেছেন। 


সিরিজে নিজের চরিত্র ‘জিমি রায়’ সম্পর্কে তিনি জানান, এটি একটি ভারতীয় চরিত্র এবং কাজের প্রয়োজনে তাকে একাধিক ভাষায় সংলাপ বলতে হয়েছে। অডিশন প্রসঙ্গে শুভ বললেন, সবার আগে নিজেকে বিশ্ববাসী বলতে ভালোবাসি। আমার মনে হয়, কোনো কাজের ক্ষেত্রেই আমি কোন দেশের বা ভৌগোলিক কারণ জড়িত থাকে না। 


সহশিল্পী সৌরসেনী মৈত্রের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে শুভ জানান, তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে। এর আগেও তারা একসঙ্গে কাজ করেছেন, তবে এবার দীর্ঘ সময় শুটিং করার সুযোগ পাওয়ায় সেই বোঝাপড়া আরও দৃঢ় হয়েছে।


দুই বাংলায় আগামী দিনের কাজ নিয়ে সরাসরি কিছু না বললেও শুভ কলকাতার প্রতি তার বিশেষ টানের কথা জানান।স্পষ্টভাবে বলেন, কলকাতা যদি আবার ডাকে, কাজ করব। কলকাতা আমায় যতবার ডাকবে, ততবার আসব।



এদিকে, সদ্য ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে আরিফিন শুভকে বেশ স্টাইলিশ ও আধুনিক লুকে দেখা গেছে। গাঢ় সবুজ রঙের স্যাটিন স্যুট এবং চোখে সানগ্লাস পরে ‘জাজ সিটি’র প্রচার অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘জ্যাজ সিটি’ নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন; সিরিজের পরিচালক, প্রযোজক এবং অন্যান্য কলাকুশলীদের সঙ্গে দেখা হওয়াটা তার কাছে একটি পুনর্মিলনীর মতো মনে হয়েছে বলে প্রকাশ করেন।



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স