ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

মাতৃত্বের এই জার্নিতে বিরতি নিতে ইচ্ছা করে: দীপিকা পাড়ুকোন

  • প্রকাশের সময় : Mar 3, 2026 ইং
মাতৃত্বের এই জার্নিতে বিরতি নিতে ইচ্ছা করে: দীপিকা পাড়ুকোন ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মাতৃত্ব কি শুধুই আনন্দ? নাকি তার আড়ালে লুকিয়ে থাকে এক গভীর আত্মসংগ্রাম? বলিউডের ঝলমলে আলো থেকে হঠাৎ করেই যেন একটু আড়ালে সরে যেতে চাইছেন দীপিকা পাড়ুকোন। ২০২৪ সালে রণবীর সিং ও দীপিকার কোল আলো করে আসে কন্যা দুয়া। সেই মুহূর্ত থেকে জীবন যেন অন্য এক অধ্যায়ে প্রবেশ করেছে। ক্যামেরার সামনে আত্মবিশ্বাসী নায়িকা এখন ঘরভর্তি হাসি-কান্না আর অনিদ্রার রাতের এক নিবেদিত মা।


ভারতীয় গণমাধ্যমে ঘনিষ্ঠ মহলের দাবি, সন্তানের জন্মের পর শরীর ও মনে আমূল পরিবর্তন এসেছে দীপিকার। মাতৃত্বের আবেগে ভেসে গেলেও নিজের জন্য একটু নিঃশ্বাস ফেলার সময় খুঁজছেন তিনি। স্বামী ও মেয়ের দায়িত্ব সামলাতে সামলাতে ক্লান্ত নন, তবে নিজেকে নতুন করে ফিরে পেতে নাকি চান সামান্য বিরতি। গ্ল্যামার দুনিয়ার তারকা দীপিকা আজ যেন এক সাধারণ মায়ের অনুভূতির প্রতিচ্ছবি— ভালোবাসা, ত্যাগ আর নিজের সত্তা খুঁজে পাওয়ার এক নীরব লড়াই করছেন তিনি। সম্প্রতি সোশাল মিডিয়ায় এ বিষয়ে মুখ খোলেন তিনি।


দীপিকা বলেন, ‘আমি এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। মাতৃত্বের এই জার্নিতে আমার মাঝে মাঝে ভীষণভাবে একটা ব্রেক নিতে ইচ্ছা করে, যা আমার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু আমার মেয়েকেও আমার চাই। ওকে ছাড়াও এক মুহূর্ত আমি থাকতে পারি না। আবার কেউ ওকে কোলে নিলেও আমার ভালো লাগে না। আমি তখন খুব বিরক্ত হই। আবার আমি সারা দিন নিস্তব্ধতাও চাই।’


দীপিকার এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার পর থেকে বুঝা যায় অদ্ভুত এক মানসিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। মাতৃত্বের এই জার্নির স্বাদ যেমন তিনি নিচ্ছেন, একইভাবে মাঝে মাঝে ক্লান্তি বা একঘেয়েমিও তাকে বিব্রত করছে। তবে এসবের মাঝেও যে মেয়ে দুয়ার সঙ্গ তিনি উপভোগ করছেন সে কথা বলাইবাহুল্য।


এদিকে দীপিকা পাড়ুকোনকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। সহশিল্পী হিসেবে থাকছেন শাহরুখ খান, অভিষেক বচ্চন, সুহানা খান। ছবিটি মুক্তির কথা রয়েছে আগামী ডিসেম্বরে। এ ছাড়া পরিচালক অ্যাটলির নতুন ছবিতেও কাজ করছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রটিতে তার বিপরীতে রয়েছেন আল্লু অর্জুন।


    নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

    কমেন্ট বক্স
    সর্বশেষ সংবাদ