ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি!

  • প্রকাশের সময় : Mar 9, 2026 ইং
স্লিম হওয়ার রহস্য কী, প্রশ্ন শুনে রেগে গেলেন পরীমণি! ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই। সাম্প্রতিক সময়ে পরীমণিরঅ্যা গড়নে বেশ পরিবর্তন এসেছে বলে মনে করেন অনেকে। তাদের ভাষ্যে, আগের চেয়ে অনেকটাই স্লিম হয়েছেন পরীমণি। এর ফলে আগের তুলনায় আরও আকর্ষণীয় লাগে নায়িকাকে। তাই অনেকের মনে কৌতূহল জাগে, কি করে নিজের মধ্যে এতটা পরিবর্তন আনলেন এই চিত্রনায়িকা। 


সাধারণত সিনে তারকাদের ট্রান্সফর্মেশন কিংবা স্লিম হয়ে যাওয়াটা স্বাভাবিক বিষয়। এর নেপথ্যে পরীমণির কঠোর পরিশ্রম রয়েছে বলেও মনে করেন অনেকে। তবে তার ভক্তদের কৌতূহল তো থেকেই গেছে; মনে প্রশ্ন রয়েছে গেছে তার এই পরিবর্তনের রহস্য নিয়ে।


সম্প্রতি রাজধানীর গুলশান শুটিং ক্লাবের একটি ইভেন্টে অংশ নেন পরীমণি। রামাদান ফেস্ট নামের সেই ইভেন্টে নায়িকাকে দেখা যায় নতুন রূপে। পরেছিলেন অ্যারাবিয়ান বোরকা। সঙ্গে ছিল ছেলে পূণ্যও। বোরকাতেও এদিন পরীমণিকে লাগে নজরকাড়া। 


এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন নায়িকা। প্রশ্নটা ছিল এমন- পরীমণি স্লিম হয়েছেন, এর রহস্য কী?  প্রশ্নটি শোনা মাত্রই তড়িঘড়ি করে মাইক হাতে নিয়ে উত্তর দিলেন। এ সময় তার কথায় চড়া মেজাজও ছিল স্পষ্ট। বললেন, ‘স্টুপিড কোয়েশ্চন।’  অর্থাৎ বোকার মতো প্রশ্ন! এরপর কিছুক্ষণ চুপ থাকেন নায়িকা।


অনুষ্ঠানে পরীমণি বলেন, যে আমার সৌন্দর্যের প্রশংসা করলেন, তাকে ধন্যবাদ। কিন্তু এই যে শারীরিক গঠন, চিকন হচ্ছি বা মোটা হচ্ছি- আমার মনে হয় এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে ফেলা উচিৎ। মানুষ সব ভাবেই সুন্দর। সে মোটা হোক, কালো হোক- যেকোনো গায়ের রং, যেকোনো শারীরিক গঠন- আমরা আর এই বিষয়গুলো না তুলি। 


এর আগে সামাজিক মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন, শুক্রবার (৬ মার্চ) আমি থাকছি গুলশান শুটিং ক্লাবে। দেখা হচ্ছে। 


এদিকে শোনা যাচ্ছে, আসছে ঈদের সিনেমার তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। এই সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতির পর বড় পর্দায় দেখা যাবে নায়িকাকে। 



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ