ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে আনসার-ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি বঙ্গভবনে উঠলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শ্রদ্ধা রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি: কৃতি খেলোয়াড়দের সংবর্ধনায় ক্রীড়া প্রতিমন্ত্রী আকস্মিক স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী বাংলাদেশ পুলিশের সঙ্গে কর্পোরেট চুক্তি করল তুর্কি এয়ারলাইন্স চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের 'সঞ্জীবন' প্রকল্প একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : মির্জা ফখরুল বিদ্যুতের দাম বাড়ালো সরকার স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য : সিইসি এবার ড. ইউনূসের শাসনামলের সব ঘটনার তদন্ত চেয়ে রিট

গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল

  • প্রকাশের সময় : Mar 10, 2026 ইং
গানপ্রতি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন শ্রেয়া ঘোষাল ছবির ক্যাপশন:
1768459961horizontal2.png

মাত্র ১৬ বছর বয়সে রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে বিজয়ী হয়ে সংগীতে পা রাখেন ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সেখানে নির্মাতা সঞ্জয় লীলা বানসালির নজরে পড়ার পর ‘দেবদাস’ সিনেমায় প্লেব্যাক করে রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। 


দীর্ঘ দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ২০টি ভাষায় ৩ হাজারের বেশি গান গেয়েছেন এই গুণী শিল্পী। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালে দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য সান্যালকে বিয়ের পর বর্তমানে তিনি এক পুত্রসন্তানের জননী।


সংগীত ক্যারিয়ারের পাশাপাশি বিশ্বজুড়ে স্টেজ শো বা কনসার্ট থেকেও মোটা অঙ্কের আয় করেন শ্রেয়া। ভারতের মুম্বাই ও কলকাতায় তার বিলাসবহুল আবাসন রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে আছে বিএমডব্লিউ ৫ সিরিজ, রেঞ্জ রোভার স্পোর্ট ও মার্সিডিজ-বেঞ্জের মতো দামী ব্র্যান্ডের বেশ কিছু গাড়ি। মূলত গানের সম্মানী, কনসার্ট এবং বিভিন্ন রিয়েলিটি শো-তে বিচারকের দায়িত্ব পালন করেই তিনি বিশাল অংকের এই সম্পদ অর্জন করেছেন।


বিভিন্ন আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বর্তমানে এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪০ কোটি রুপি। 


এই বিপুল সম্পদের মালিক শ্রেয়া ঘোষাল বর্তমানে প্রতিটি গান রেকর্ডিংয়ের জন্য ২৫ থেকে ৩০ লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন। এর মাধ্যমে তিনি এই মুহূর্তে উপমহাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া নারী সংগীতশিল্পীদের তালিকায় শীর্ষস্থানে রয়েছেন। এই গায়িকার আগে রয়েছেন প্রখ্যাত সংগীতশিল্পী এআর রহমান। আর শ্রেয়ার পরের অবস্থানে আছেন সুনিধি চৌহান। 



নিউজটি আপডেট করেছেন : নয়াদিন ডেস্ক:

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ad300